শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
নাটোর প্রতিনিধি:
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার । আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান, সিভিল সার্জন আজিজুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দিন।

