লালমনিরহাটে হিরোইন ও ইয়াবাসহ আটক ৩ যুবক কারাগারে
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক ৩ যুবককে কারাগারে প্রেরন করেছেন আদালত।বৃহস্পতিবার(২৩জুন) বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক আফাজ উদ্দিনের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।এর আগে একই দিন দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে মোটর সাইকেল যোগে আদিতমারী যাওয়ার পধে জজ কোর্ট এলাকায় পুলিশের চেকপোষ্টে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম(৩৮), একই উপজেলার বিডিআরহাট এলাকার মিথুন মিয়া(২৬) ও সুরকিমিল এলাকার শাহাদত হোসেনের ছেলে ইমরুল হাসান নয়ন(২৮)।
লালমনিরহাট গোয়েন্দা(ডিবি) পুলিশ পরিদর্শক(ওসি) কায়সার আলী খান জানান, আটককৃতরা তিন জনেই একটি মোটর সাইকেলে যাচ্ছি এ সময় জজ কোর্ট এলাকায় গোয়েন্দা পুলিশের বিশেষ চেকপোষ্টে তাদের আটক করা হয়।
এ সময় তাদের শরীর তল্লাশী চালিয়ে ২৫ পুড়িয়া হিরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আলীম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতে প্রেরন করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

