আমি হাওরের মানুষঃ কৃষকের সন্তান আমি লম্বা আলুও খেয়েছি ——রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ড নিয়াজ পাশা :
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন , আমি হাওরের মানুষঃ কৃষকের সন্তান; আমি লম্বা আলু কাঁচা, সিদ্ধ করে বা পোড়া দিয়েও খেয়েছি । লম্বা আলু হচ্ছে মিষ্টি আলু, । মহামান্য রাষ্ট্রপতি গত ২০ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত কৃষিবিদ দিবস উপলক্ষ্যে আলোচনা এবং কেআইবি কৃষি পদক ২০১৬ বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন ।
হাওরাঞ্চলের আরেক কৃতি সন্তান মতস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক স্মৃতি চারণ করে বলেন, ভাটির শার্দুল হিসাবে মহামান্য রাষ্ট্রপতি জানেন, স্বাধীনতা পুর্ব এবং উত্তোর মানুষ অভাবে লম্বা আলু খেত । এখন আর কেউ না খেয়ে মরে না । কৃষিবিদ আর কৃষকের অবদাণে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ । মন্ত্রীর এ কথার জবাবে রাষ্ট্রপতি এসব কথা বলেন ।
রাষ্ট্রপতি বলেন, ‘ আমরা সস্তা চাল পেলে খুশি হই । কিন্ত যাঁরা তা উতপাদন করেন, তাঁদের কথা কি ভাবি ? ধান উতপাদনে কৃষক লাভবান হচ্ছে না । আমি হাওরের মানুষ । গত বছর অনেক জমি পতিত ছিল, এ অবস্থা চলতে থাকলে আগামীতে এর পরিমাণ বাড়বে । তিনি আরো বলেন, শ্রমিকের অভাবে কৃষক সময়মত ধান কাটতে পারেনি । মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খামার যান্ত্রীকিকরণের উপর গুরুত্বারোপ করেন । তিনি সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ করেন । পরে তিনি কেআইবি কৃষি পদক প্রাপ্তদের মাঝে পদক ও নগদ অর্থ বিতরণ করেন ।
অনুষ্টানে কৃষি মন্ত্রী মতিয় চৌধুরী; মতস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক; সাবেক খাদ্য মন্ত্রী ড আব্দুর রাজ্জাক; আব্দুল মান্নান এম পি, কেআইবি’র সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এমপি; কেআইবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক আলী এবং Katalyst এর জেনারেল ম্যানেজার Markus Ehmann বক্তব্য রাখেন ।

  •  
  •  
  •  
  •  

Tags: