তানোরে মাদক পাচারবিরোধী দিবসে আলোচনা সভা

তানোর (রাজশাহী) সংবাদদাতা :
রাজশাহী তানোরে মাদকদ্রব্য ব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার তানোর পৌর এলাকার চাপড়া বাজারস্থ স্থানীয়ভাবে গড়ে উঠা এলাকার মাদক ও বাল্যবিবাহ প্রভূতি নিমূল করণে অরাজনৈতিক জনকল্যাণমূলক যুবসংগঠন ‘একতা বন্ধু সংঘের’ কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি আহসান হাবিব পলাশের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি রায়হান কবিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির তানোর উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা প্রেসকøাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহসভাপতি ও তানোসপরির সভাপতি কবি অসিম কুমার সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুরসালিন শেখ, আ.লীগ নেতা আতাউর রহমান সরকার প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসংগঠনের সহসভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, প্রচার সম্পাদক অলক কুমার নন্দী, সহকারি প্রচার সম্পাদক প্রসেনজিত কুমার, কোষাধক্ষ্য সনজয় কুমার, সহকারি কোষাধক্ষ্য শাফিউল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহকারি দপ্তর সম্পাদক রুবেল হোসেন, সদস্য কাউসার আলী, মিঠুন রহমানসহ সকল সদস্যবৃন্দ।

এসময় সভায় উপস্থিত বক্ত্যরা বিভিন্ন ধরনের মাদকের কুফল দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবার পাশাপাশি এলাকার মাদক ও বাল্যবিবাহ নির্মূলে সকলে একত্রতা প্রকাশ করেন। সেইসাথে উপস্থিত অতিথিরা জনগুরুত্বপূর্ণ দিবসে এরকম মহতি আয়োজন করায় একতা বন্ধু সংঘের ভূয়শি প্রশংসা করার পাশাপাশি সচেতন যুবসংগঠনটির পাশে থাকার অঙ্গীকার বাক্ত্য করেন অতিথিরা।

  •  
  •  
  •  
  •