বড়াইগ্রামে প্রায় ৪ হাজার প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মোট ৩ হাজার ৮শ ১৫ জন প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের সব প্রতিবন্ধীদেরকে সরকারী সুযোগ-সুবিধার আওতায় আনতে জাতীয়ভাবে নেয়া কর্মসুচির অধীনে এ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস (প্রেস), সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, বিশে আমরাই প্রথম দেশব্যাপী প্রতিবন্ধী জরিপ করে তাদেরকে তালিকাভুক্ত করেছি এবং পরিচয়পত্র দিয়েছি। ধীরে ধীরে তাদেরকে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হচ্ছে। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সম্ভাব্য সব কিছু করবে। তিনি প্রতিবন্ধীদের অবহেলার চোখে না দেখে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: