রংপুরের ৩৪জন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সনজিৎ কুমার মহন্ত:
রংপুর জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্প্রতি নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন, মিঠাপুকুর উপজেলার ১০টি ইউনিয়ন, পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়ন, কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়ন, সদর উপজেলার ১টি ইউনিয়নসহ মোট ৩৪ টি ইউনিয়নের ৩৪জন চেয়ারম্যান শপথ নেন। শপথ অনুষ্ঠান শেষে উল্লেখিত ইউপির ইউডিসির উদ্যোক্তাগণের মধ্যে চুক্তি সম্পাদন হয়। শপথ বাক্য পাঠ করান রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. এটি এম মাহবুব উল করীমসহ সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, জনগণ প্রতিনিধি নির্বাচিত করেছেন, জনগণের কাছে যেতে হবে তাদের ভালো মন্দ শুনতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকার তৃণমুল পর্যায়ে ব্যপক উন্নয়নে কাজ করছে। সেই উন্নয়নের শ্রোতে চেয়ারম্যানদের একনিষ্ঠতার সাথে কাজ করতে হবে। তিনি স্ব-স্ব ইউনিয়নে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করার আহবান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: