নাটোরে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
নাটোর প্রতিনিধি:
নাটোরে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় নাটোরের বিভিন্ন গণমাধ্যমের ৪৫জন সাংবাদিক অংশ নেন। উদ্বোধনী দিনে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

