ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কটি যান চলাচলের অযোগ্য, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের আমেরচারা থেকে ডাকবাংলা ত্রিমহনী পর্যন্ত সড়ক এখন মরণ ফাঁদ। পরিবহনসহ সব ধরনের যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। রাস্তার কাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা। ভাল রাস্তা খুঁড়ে এ ভাবে ফেলে রাখার কারণে মানুষ চরম অসন্তষ্ট হয়ে উঠেছে। একদিকে রাস্তায় ধুলো বালি ছড়িয়ে বসত বাড়িতে প্রবেশ করছে। আশে-পাশের কয়েকশ পরিবার পড়েছে চরম বিপাকে।

এলাকাবাসী অভিযোগ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কটির নির্মাণ কাজ ২ বছর আগে শুরু হলেও গত দেড় বছর যাবৎ তা বন্ধ রয়েছে। এই সড়কের নির্মাণ কাজ শেষ না করে ভাঙ্গাচোরা অবস্থায় ফেলে রাখায় সড়কটির বেহালদশা। যা চলা চলের অনুপোযুগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন কষ্ট করে চলাচল করছে হাজার হাজার গণপরিবহন। বর্তমান রাস্তাটির অবস্থা করুণ। বালি শুকিয়ে তৈরী হয়েছে প্রচন্ড ধুলা, দ্রুতগতির জানবাহনের পাশ দিয়ে হেটে কিম্বা সাইকেলে গেলে ধুলাই লোক চেনা যায় না। রাস্তার আশপাশে বসবাসকারীরা, নিয়মিত চলাচলকারী ছাত্রছাত্রী এবং পথচারীরা চরম কষ্টে দিন পার করছে।

ভুক্তভোগী জনসাধারন জানান, বৈডাঙ্গা বাজারের পশ্চিম দিকে আদর্শ পাড়া থেকে উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার পুরাতন সড়ক ভেঙ্গে নতুন করে নির্মাণ গত দেড় বছর পূর্বে শুরু করলেও অদ্যবধী নির্মাণ কাজ শেষ করেনি সংশ্লিষ্ঠ ঠিকাদার। সড়কের উপর সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত ও খানা খন্দের, একটু বৃষ্টি হলেই পানি জমে। সড়কটি দেখলে মনে হয় এর কোন কর্তৃপক্ষ নেই।

রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে খুব শিঘ্রই কাজ শুরু হবে। দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের যোগ্য করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: