রাসেলকে বাঁচাতে একটু সাহায্য-সহানুভূতিই যথেস্ট

ঝিনাইদহ প্রতিনিধি-
”আমি পড়াশুনা করিনি তাই আমার রাসেলরে পড়ায়ে মানুষের মতো মানুষ করতে চাইছিলাম কিন্তু ওর ঔই পেটের টিউমারটা ওরে শেষ কইরে দিচ্ছে। আমার চেলেডার ভাল মেধা আছিল, কেউ যদি ওর চিকিৎসা খরচ দিত আমার ছেলেডা বাইচা যাইত” এভাবেই নিজের অপারগতা প্রকাশ করলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ভূমিহীন কৃষক সাহরাব হোসেন।

শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানালেন, রাসেল হোসেনের (১২) একজন মেধাবী ছাত্র। সে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেটা লেখাপড়ায় বেশ ভাল।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু।’ শিল্পী ভুপেন হাজারিকার অমর সেই গানের মহামূল্যবান লাইনগুলো আমাদের হৃদয় অন্যভাবে নাড়া দিয়ে যায়।

মেধাবী ছাত্র জীবন বাঁচাতে সমাজের সচেতন মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার।

রাসেলের মা জানান, আমার ছেলে দূরারোগ্য ব্যাধি পেটের টিউমার ক্যান্সারে আক্রান্ত। ওর তার পরিবার সহায় সম্বল বিক্রি করে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কিন্তু চিকিৎসকরা বলেছেন তাকে অতি দ্রুত ভারতে নিয়ে অপারেশন করাতে হবে। এতে ৮ লক্ষাধিক টাকা প্রয়োজন। ওর বাবার পক্ষে তা কোনবাবেই সম্ভব না।

চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ব্যক্তিগত বিকাশ নং ০১৭৫১-৮০৪৬৩২। আর সাহায্য দিন এই হিসাব নম্বরে : মো. সোহরাব হোসেন, সঞ্চয়ী হিসাব নং-১০০০৭, রূপালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা।

  •  
  •  
  •  
  •  

Tags: