দিনাজপুরে ১০৬৩টি প্রকল্পের সোয়া ৫ কোটি টাকা হরিলুট !

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ
দিনাজপুরে চলতি অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণের ১ হাজার ৬৩টি প্রকল্পের কাজে অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। প্রকল্পগুলোতে বরাদ্ধের সোয়া ৫ কোটি টাকার কাজে যা ইচ্ছে তাই হয়েছে।

জানা গেছে,গত ২৫ মে থেকে জেলার নির্বাচিত ৬টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) ১ হাজার ৬৩টি প্রকল্পের জন্য ৫ কোটি ২৫ লাখ ২১ হাজার ৪৬২ টাকা বরাদ্ধ দেয়া হয়। ইতি মধ্যেই এই বরাদ্ধকৃত টাকা প্রদান করা হয়েছে সংশ্লিষ্টদের কাছে। কাজও শুরু করেছে। কিন্তু কাজের নামে চলছে হরিলুট। এ যেনো মগের মুলুক। গ্রামের মানুষের উপকার না হয়ে পকেট ভারী হচ্ছে ত্রান ও পুনর্বাসন বিভাগ,ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের। প্রকল্পের কাজের মধ্যে আছে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাট, প্রতিষ্ঠানের অবকাঠামোকে মেরামত করা ও উন্নয়ন করা। এছাড়াও রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা। এসব কাজ তদারকি করছেন, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও পূনর্বাসন কর্মকর্তা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে কোন কোন এলাকায় কাজ হোক বা না হোক বরাদ্ধকৃত অর্থ শেষ হয়েছে। বিভিন্ন এলাকার সাধারন মানুষ অভিযোগ করেছে কাজের কাজ কিছুই হয়নি। সরকারের এই বিপুল পরিমান ৫ কোটি টাকা হরিলুট হয়েছে। অভিযোগ উঠেছে, এই বিশাল পরিমান অর্থের কোন কাজ হয়নি। বরং দলীয় নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে হজম করেছে। জনগনের কোন উপকার আসেনি তাতে। ৫ কোটি টাকার কাজ শুধু মাত্র মাষ্টার রোলেই শোভা পাচ্ছে। বাস্তবে এর কোন চিত্র নাই।

তবে দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোকলেসুর রহমান জানান,যে সব এলাকায় বরাদ্ধ দেয়া হয়েছে সে সব এলাকার প্রকল্প গুলো সুন্দর ও সুষ্ঠু ভাবে কাজ হয়েছে এবং হচ্ছে। কাজে কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি হয়নি বা হচ্ছে না।

  •  
  •  
  •  
  •