নাটোরে মোবাইল সিম জালিয়াত চক্রের সহ ২ সদস্য আটক
নাটোর প্রতিনিধি:
নাটোরে মোবাইল সিম জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দূপুরে শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সদরের মীর পাড়ার ফরহাদ হোসেন ও কানাইখালি এলাকার আবিদ হোসেন।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এসময় ভুয়া নামে রেজিস্ট্রেশন করা বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের ২শ’ সিম সহ জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের টেলি যোগাযোগ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

