এবার ঝিনাইদহে মন্দিরের গোসাইকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগড়া শ্রী-শ্রী রাধা মদন গোপাল (মঠ) এর সেবাই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ী নড়াইল জেলায়। গত প্রায় ৩ বছর যাবৎ সে এই মন্দিরে সেবায়েত হিসাবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, অন্যান্যদিনের মতোই কাষ্টসাগড়া শ্রী-শ্রী রাধা মদন গোপাল (মঠ) এর সেবায়েত বা গোসাই শ্যামানন্দ দাস মন্দিরে রূজা দৌয়ার জন্য মন্দিরেরই সামনের ফুলগাছ গুলো থেকে ফল সংগ্রহ করছিলেন। তিনি বুঝতেই পারেন নি যে ঘাতক তার পিছন থেকে অতর্কিতভাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শীনী দিপালী রানী জনান, আমি মাঠে কলুইয়ের ডাল তুলতে যাচ্ছিলাম। গোসইয়ের সাথে আমার দেখা হলো মন্দিরের সামনে। ওনাকে পার হবার পরপরই একটি মটরসাইকেলে ৩ জন ওনার উপর ধারালো অস্ত্রদিয়ে আঘাত শুরু করে। আমি চিৎকার দিয়ে পালিয়ে যায়।
সাধারন মানুষ জানান, তার মতো ভাল মানুষ এ এলাকায় আর নেই। কেউ তাকে হুমকি দিচ্ছে এমন কথা শুনিনি। আমরা এ ঘটনার দ্রুত বিচার চায়।
হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান ঐক্য পরিষদ নেতা নারায়ন চন্দ্র জানান, আগের ঘটনার সাথে পুরো মিল রয়েছে এ ঘটনার।
পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এ সময় ৩ জন যুবক মটরসাইকেলে করে এসে তাকে মন্দিরের পাশে প্রাচীর কাছে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

