শৈলকুপায় গাজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় নিখিল সরকার (৪৫) নামে এক গাজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুমি মজুমদার এ রায় প্রদাণ করেন।

নিখিল উপজেরার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডালি পাড়ার মৃত নির্মল সরকারের ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে তামিনগর গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজাসহ নিখিল কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে এবং উদ্ধারকৃত গাজা পুরিয়ে ফেলে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •