হরিনাকুন্ডুর জমিদার বাড়ি সংস্কারের অভাবে বিলিন হতে চলেছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

আমাদের দেশে একসময় জমিদারি শাসন ব্যবস্থা ছিল । স্থানীয় জমিদার বা শাসকরা বিলাসবহুল জমিদার বাড়ি নির্মান করতেন । তবে ধীরে ধীরে ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয় । কিন্তু সেই স্থাপত্য এখনো রয়ে গেছে ।

হরিনাকুন্ডুর এই জমিদার বাড়ি টি ঝিনাইদহ শহরের প্রান কেন্দ্র থেকে ২০ কি মি দূরে অবস্থিত । ১৯০০ সালে এই বাড়িটা নির্মান করা হয় । এই জমিদারি ১ম পুরুষ , যিনি এই জমিদার বাড়িটি নির্মান করেন তিনি হলেন জমিদার মৃত : তারক্ষ নাথ রায় চৌধুরী তার পুত্র হলেন ডা. গিরীন্দ্র নাথ রায় চৌধুরী । ডা. গিরীন্দ্র নাথ রায় চৌধুরীর বিয়ে হয় ভারতের মুর্শীদাবাদ জেলার রাজ বাড়ির রাজা আনন্দ নারায়ন রায় চৌধুরীর একমাত্র কণ্যা আলকা রানী রায় চৌধুরীর সাথে । হরিনাকুন্ডুর অনেক প্রবীন মানুষের কাছে শোনা যায় ডা. গিরীন্দ্র নাথ রায় চৌধুরী পালকিতে চলাচল করতেন ।

এই বাড়ি থেকে যারা জমিদারি শাসন চালিয়েছেন :- জমিদার মৃত : তারক্ষ নাথ রায় চৌধুরী , জমিদার মৃত : ডা. গিরীন্দ্র নাথ রায় চৌধুরী , জমিদার মৃত : সত্যেন নাথ রায় চৌধুরী , জমিদার মৃত : অজিত কুমার রায় চৌধুরী , জমিদার মৃত : সরজিত কুমার রায় চৌধুরী , জমিদার মৃত : রনজিত কুমার রায় চৌধুরী , জমিদার মৃত : ইন্দ্রজিত কুমার রায় চৌধুরী , জমিদার মৃত : প্রদ্যুত কুমার রায় চৌধুরী ও আমার পিতামহ জমিদার মৃত : শচিন্দ্র নাথ রায় চৌধুরী ।

ঐতিয্য :- এই জমিদার বাড়িতে পুকুর বাঁধানো ঘাট আছে , এই জমিদারির অধিনে ১৮ টা কাচারী বাড়ি ছিলো , নাট মন্দির আছে যেখানে ১০০ বছরেরও বেশী সময় ধরে চলে আসছে দূর্গা পূজা এবং শ্রীধর মন্দিরে চলে আসছে পাটবান ও রাঁধা গোবিন্দ পূজা । আবহমান কাল ধরে চলে আসছে এই ঐতিয্য ভরা সংস্কার । সেই আমল থেকে সবাই এই বাড়ির মানুষদের অনেক সম্মান করে ও শ্রদ্ধা করে । সবাই এই বাড়ি টাকে বাবু বাড়ি নামে জানে । এখনো এই বাড়িটি ঐতিয্য সম্ভারে ভরপুর । বাড়িটি সংস্কারের জন্য বিলিন হতে চলেছে ।

  •  
  •  
  •  
  •