‘সেলিব্রেটি ফেস্ট’এ কনা ও এলিটা
বিনোদন ডেস্ক:
ঈদুল ফিতরে জিটিভি প্রচার করছে সামিয়া আফরিনের উপস্থাপনায় ৭ দিনের বিশেষ বিরতিহীন তারকা আড্ডানুষ্ঠান ‘সেলিব্রেটি ফেস্ট’। অনুষ্ঠানে আমাদের দেশের ক্রিকেট তারকা, বিজ্ঞাপন নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন। জানাবেন ঈদ নিয়ে বিভিন্ন স্মৃতি কথা। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তি জীবনের নানা গল্প।
দর্শক জানতে পারবেন তারকাদের অনেক না বলা কথা। সেলিব্রেটি ফেস্টে ঈদের ষষ্ঠ দিনে অতিথি হিসেবে থাকছেন দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা ও এলিটা করিম। সোহেল হাসানের প্রযোজনায় ‘সেলিব্রেটি ফেস্ট’ অনুষ্ঠানটি জিটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।

