বন্যা মোকাবেলায় প্রস্তুত সরকার:মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যাকে যথাযযথভাবে মোকাবেলা করার জন্য সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, বন্যা আসার আগেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বন্যাকে সঠিকভাবে মোকাবেলা করার জন্য বর্তমান সরকার প্রস্তুতি নিয়েছে।

মায়া আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আগামী বন্যায় সাধারণ মানুষের ক্ষয়-ক্ষতি প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা দুর্যোগ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুল হাসাসনের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব রিয়াজ আহমদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা অলি উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যা থেকে সাধারণ মানুষকে কীভাবে ক্ষতির হাত থেকে বাঁচানো যায় তাও নির্ধারণ করে রাখা হয়েছে। যারাই বন্যা কবলিত হবে তাদের টিনের চালা দিয়ে ঘর তৈরি করে দেয়া হবে।

তিনি বলেন, কোথাও আগাম বন্যা হলে তাৎক্ষনিক ভাবে ত্রাণ মন্ত্রণালয়কে জানানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া আছে। যাতে ৪৮ ঘন্টার মধ্যে সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। এ সময়ে তিনি বন্যা মোকাবেলায় যে সকল স্থানে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে সে গুলো খুব কম সময়ের মধ্যে সমাধান করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

গুলশান ও শোলাকিয়ায় হামলা প্রসঙ্গে মায়া বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে ব্যহত করার জন্যই গুলশান ও শোলাকিয়ায় হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতি উন্নয়নের জন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০ দিনের বেশি অনুপস্থিত রয়েছে তাদের তালিকা খুব শিগরিই প্রশাসনের কাছে জানাতে হবে। শুধু প্রশাসন নয় এই পরিস্থিতি থেকে সমাজ, দেশ ও জাতিকে বাঁচাতে হলে সরকারের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসাতে হবে। পরে মন্ত্রী কাজিপুরে বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: