মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. আশরাফুল আলম:

টাংগাইলের মধুপুরে উপজেলার মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন মধুপুর উপজেলার জাতীয় উদ্যানে দিনব্যাপী ফটোওয়াকের আয়োজন করা হয়।

ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শামিম আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ফটোওয়াকে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ২৪ জন আলোকচিত্রী ফটোওয়াকে অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা নানা প্রজাতির প্রজাপতি, পাখি, কীট-পতঙ্গ, প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন আলোকচিত্র তাদের ক্যামেরায় তুলে আনেন। এসময় সেরা আলোকচিত্রী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শাফায়েত হোসাইন শাওন, কর্মজীবি আশরাফুল আলম সুজন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাণীতোষ মজুমদারকে পুরস্কৃত করা হয়।

শামীম আকন্দ বলেন, এই সংগঠনের উদ্দেশ্য- মধুপুরের বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য, কৃষ্টি-কালচার দেশ ও বহির্বিশ্বে তুলে ধরা। অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠনটি আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র সহ নানা গবেষণাধর্মী কাজ করে যাবে আগামী দিনগুলোতে।

সংগঠনটি নানা গবেষণার মাধ্যমে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে জানিয়ে ফিরোজ আহমেদ বলেন, এ বনে একসময় বাঘ ও বনগরু বিচরণ করত। বর্তমানে মোট ১৩৮ প্রজাতির প্রজাপতি, ১১৫ প্রজাতির পাখি, ২ প্রজাতির বানর, মায়াহরিণ, বাগঢাস ইত্যাদি টিকে আছে। বাংলাদেশে সর্বশেষ ময়ুর পাওয়া গিয়েছিল এই বনে।

  •  
  •  
  •  
  •  

Tags: