গাইবান্ধায় বাইসাইকেলের চাকায় গাঁজা পাচারকালে ২জন আটক
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় বাইসাইকেলের টিউব বিহীন দুই টায়ারের ভিতরে বিশেষ কায়দায় গাঁজা পাচারকালে আটক মোখলেছ মিয়া (৩৮) ও জহুরুল ইসলাম (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, সদর থানা পুলিশ গোপন খবরে অভিযান চালিয়ে ফকিরের বাজার মালিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করেন। এসময় তাদের কাছে থাকা একটি বাইসাইকেলের চাকা থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আটক মোখলেছ মিয়া সদর উপজেলার কিশামত মালিবাড়ীর ঝাউবাড়ী গ্রামের আবু বক্করের ছেলে ও জহুরুল ইসলাম একই ইউনিয়নের সরকার পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মোখলেছ ও জহুরুল বিশেষ কায়দায় বাইসাইকেলের টিউব বিহীন দুই চাকায় গাঁজা পাচার করছিল। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল ও মোখলেছ মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তারা উত্তর গিদারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামাল মিয়ার কাছে গাঁজাগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক মোখলেছ ও জহুরুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিশোরী ডাক্তারী পরীক্ষা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আবদুল মালেককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

