ভূঞাপুরের অলোয়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

এ কিউ রাসেল, টাঙ্গাইল থেকে:
টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সরকার ১৯ জুলাই মঙ্গলবার ১০মন মিষ্টি বিতরণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আসাদুজ্জামান এমপি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আমিন নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদুল হক টুকু ও মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহেরুল ইসলাম তোতা, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম, নব-নির্বাচিত ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

  •  
  •  
  •  
  •