বাকৃবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যানতারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শুত্রবার বেলা ১২টার দিকে ঐ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিলে ছাত্রলীগের আসন্ন কমিটির পদপ্রত্যাশী নেতারা শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায়, বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বিজয়’৭১ এ এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের নেতারা জঙ্গিবাদের মদদদাতা, দূর্নীতির বরপুত্র পলাতক তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুদকের করা অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদন্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: