চাষিরা নতুন আমন ব্রি ধান চাষে ব্যস্ত

নিউজ ডেস্কঃ

ফরিদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে উচ্চ ফলনশীল চিকন জাতের আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ (বীজ ধান উৎপাদন হবে) চাষে ব্যস্ত সময় পার করছে ফরিদপুর বিএডিসি তাম্বুলখানা বীজ উৎপাদনকারী খামারের চাষিরা। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে ফলন ভালো আশা তাদের। আর বিএডিসি’র কর্মকর্তা জানালের এখানকার উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা পূরণ করে, দেশের বিভিন্ন জেলার চাষিদের চাহিদা পূরণ করে থাকে। চলতি মৌসুমে উৎপাদিত হবে একশত টন উচ্চ ফলনশীল ধান বীজ।

চলতি মৌসুমে দু’দফা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উচ্চ ফলনশীল চিকন জাতের আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ রোপনে ব্যস্তসময় পার করছেন ফরিদপুর তাম্বুল খানা বীজ উৎপাদন খামারের চুক্তিবন্ধ চাষিরা। তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে গিয়ে দেখা যায়, চাষিদের কেউ জমি তৈরি করছেন, কেউ জমির আগাছা পরিস্কার করছেন, কেউ বীজ তলা থেকে চারা তুলছেন এবং দলবেঁধে ধানে চারা রোপণ করছেন।

চাষিদের পাশা পাশি কৃষানিরাও তাদের সহযোগিতা করছেন ক্ষেতের আগাছা বাছাই ও বীজ তলা থেকে চারা তোলার কাজে। কোন প্রকার প্রাকৃতিক বিপর্যয় না এলে ভালো ফলন আশা তাদের। সময় কম লাগায় ও অন্য ধানের চেয়ে বেশি ফলন হওয়ায় চাষিদের মধ্যে চিকন জাতের নতুন আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ চাষে আগ্রহ বাড়ছে।

চাষিরা বলেন, নতুন জাতের ধান রোপণ করছি। আশা করছি ভাল ফলন হবে। আমাদের উৎপাদিত বীজ নিয়ে অন্য চাষিরা উপকৃত হবে। অন্য ধান বীজের চেয়ে ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ এর চাহিদা ও দাম বেশি থাকায় আমরা অধিক লাভবান হবো। তবে সরকার যদি সার ও ওষুধের দাম কমায়, তাহলে আমরা আরও লাভবান হতে পারব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ জাতের চিকন ধান প্রতি ৩৩ শতাংশ জমিতে ২৭-৩০মন পর্যন্ত ফলন হয়। এ ধানের জীবন কাল ১২৭দিন। নির্ধাতির সময়ে ধান কাটার পর সরিষা, মসুর ও ছোলাসহ বিভিন্ন ডালজাতীয় ফসল আবাদ করা যায়। এসব ফসল তুলে আবার বোর ধান চাষ করা যায় সহজে। ফলে একই জমিতে অধিক ফসলা উৎপাদন করা যায়।

ফরিদপুর বিএডিসি’র তাম্বুলখানা বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খান বলেন, এক ইঞ্চি জমিও ফাকা রাখা যাবে না মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষিমন্ত্রী মহোদয় ও বিএডিসি’র চেয়ারম্যান সারের নির্দেশ কমে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সঙ্গে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা রোপা আমন (ধানের বীজ উৎপাদনের জন্য) ধান রোপণের কার্যক্রম শুরু করেছি। চলতি মৌসুমে এই খামার থেকে একশত টন বীজ উৎপাদন হবে।

এ উৎপাদিত বীজ ফরিদপুর অঞ্চলের চাষিদের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করবে। বিএডিসির উৎপাদিত বীজ অন্য বিজের চেয়ে গুণগত মান ভালো হওয়ায় ২৫% ফলন বেশি হয়। এ কারণে চাষিরা এই বীজ চাষ করে অধিক লাভবান হয়। ব্রি ধান ৮৭ ও ব্রি ধান ৭৫ নতুন জাত। এ ধানে বৈশিষ্ট হলো এটা সুগন্ধী ও রফতানি যোগ্য।

  •  
  •  
  •  
  •  

Tags: