টিকা ছাড়াই করোনাভাইরাস নিয়ন্ত্রণের পথ দেখালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

নিউজ ডেস্কঃ টিকা ছাড়াই করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণের পথ দেখিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। সোমবার (১০ আগস্ট) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার যদি কেবল কমিউনিটি ট্রান্সমিশন (নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে বিস্তৃত হওয়া) দমন করতে পারে তাহলেই এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডব্লিউএইচও ধারণা […]

» Read more

৯৭ হাজার শিশু দুই সপ্তাহে করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ […]

» Read more

সমপরিমাণ ভাইরাস বহন করে উপসর্গহীনরাও

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত অথচ উপসর্গহীন, এমন রোগীরা অনেকে রোগটিকে পাত্তাই হয়তো দেয় না। কিন্তু সেও উপসর্গ থাকা রোগীর মতোই অন্যদের জন্য সমান ভয়ংকর হতে পারে। বিশেষ করে অন্যদের সংক্রমিত করার ক্ষেত্রে। কেননা উপসর্গহীন রোগীর শরীরেও উপসর্গযুক্ত রোগীর সমপরিমাণ ভাইরাসের উপস্থিতি থাকে। দক্ষিণ কোরিয়ার গবেষকরা এমন দাবি করছেন। করোনাভাইরাস মোকাবেলায় যে ক’টি দেশ মোটামুটি সফল তাদের মধ্যে অন্যতম দক্ষিণ […]

» Read more

হাজারো স্বেচ্ছাসেবক ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে আগ্রহী

নিউজ ডেস্কঃ কভিড-১৯-এর ভ্যাকসিন ট্রায়ালে সাহায্য করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডা. এরিক কোয়ে। এরিকের আহ্বানে সাড়া দিয়ে তার বান্ধবী, ছেলে ও পুত্রবধূও এ কর্মসূচিতে অংশ নেন। গত সপ্তাহে ফ্লোরিডার ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে তারা সবাই ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। এরিক বলেন, ‘এটি করার পেছনে আমার মূল উদ্দেশ্য হলো, যাতে আমি পরিবার ও নাতি-নাতনিদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারি।’ তিনি জানান, […]

» Read more

ফের ইতালিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ ইতালিতে হঠাৎ করেই বাড়ছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত তিনদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়নি কোন বাংলাদেশি। এ বিষয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ড. আঞ্জেলা বেরোল্লি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার সারাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। যা কিনা গত ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক […]

» Read more

রাশিয়ার বিজ্ঞানীরা করোনাভাইরাসের ‘বিশেষ দুর্বলতা’ খুঁজে পেয়েছেন

নিউজ ডেস্কঃ রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা করোনাভাইরাসের একটি ‘বিশেষ দুর্বলতা’ খুঁজে পেয়েছেন। সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, স্রেফ পানি দিয়ে করোনাভাইরাসের বৃদ্ধি ঠেকানো যেতে পারে। স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে মরে যায় […]

» Read more

প্রতি ১৫ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ রোগে গতকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু সাত লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর মিছিল সবচেয়ে লম্বা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরই মধ্যে ১ লাখ ৫৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর পরই ব্রাজিল ও মেক্সিকো। ভারতেও সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখতে পেয়েছে, কভিড-১৯ মহামারীতে বিশ্বে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯০০ […]

» Read more

চীনের ভ্যাকসিন সন্তোষজনক ফলাফল দিলে ,বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হবে: স্বাস্থ্য সচিব

নিউজ ডেস্কঃ চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘চীনের সিনোভ্যাক কোম্পানি তাদের আবিষ্কৃত ভ্যাকসিনের বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য আইসিডিডিআর, বির মাধ্যমে আবেদন করেছে। আবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে। এ বিষয়ে আজ আইসিডিডিআর,বির প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ে আমরা জরুরি […]

» Read more

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও, তাঁর শরীরে করোনার গুরুতর কোনও উপসর্গ নেই। বার্তা সংস্থা সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান এই দেশটির প্রধানমন্ত্রী বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। রবিবার (২ অগস্ট) রাতে নিজেই ফেসবুক পোস্টে করোনা আক্রান্তের খবর দিয়েছেন। বলকান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোতি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে।’ […]

» Read more

করোনাভাইরাস প্রতিরোধে আরেকটি ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে রাশিয়া

নিউজ ডেস্কঃ আগামী নভেম্বর মাসের মধ্যেই মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম নতুন আরেকটি ভ্যাকসিনের উৎপাদন শুরু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির স্থানীয় ওষুধ গবেষণা সংস্থা দ্য স্টেট রিসার্চ সেন্টার ফর ভাইরোলোজি অ্যান্ড বায়োটেকনোলোজি ভেক্টর প্লাস –এর বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে। সংস্থাটির মহাপরিচালক রিনাট মাকসিউতভ বলেন, ‘চলতি বছরের নভেম্বরে উৎপাদন শুরু করতে পারব বলে আমরা আশা করছি। তাই চলতি […]

» Read more
1 96 97 98 99 100 124