বড় বিপদের শঙ্কা ২০২১ সালে

নিউজ ডেস্কঃ মহামারিময় বছর ২০২০ সালের ওপর বিরক্ত প্রায় সবাই। করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এ বছর ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশই। তবে নতুন বছরও ভালো যাবে না বলে আগেই সতর্ক করছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) শীর্ষ কর্মকর্তার সতর্কবাণী, ২০২১ সাল ২০২০ সালের চেয়েও খারাপ কাটতে পারে। বিশ্ব খাদ্য সংস্থার প্রধান ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া […]

» Read more

প্রতিদিনই সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু ও সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে কঠোর নিয়মকানুন জারি হতে পারে দেশটির অধিক আক্রান্ত রাজ্যগুলোতে। যা কালো রেখা ফেলবে দেশটির অর্থনীতিতে। মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর সাথে ২য় ধাপে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা, নির্বাচন সব মিলিয়ে অনেকটা পরিবর্তন এনেছে দেশটির উন্নতির গতিতে। অর্থনীতিবিদদের […]

» Read more

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবারো আইসোলেশনে

নিউজ ডেস্কঃ সেলফ আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় তিনি সেলফ আইসোলেশনে গেছেন। এদিকে জনসন জানিয়েছেন, তিনি এনএইচএস টেস্ট করিয়েছেন। তবে তার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। বৃহস্পতিবার অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট সময় কাটিয়েছেন জনসন। পরবর্তীতে লির দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। করোনাভাইরাস নিয়ে […]

» Read more

দেশে আরও ২১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৩৭ জন। রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৩৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ […]

» Read more

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন। গতকাল শনিবার রাতে আইইডিসিআর থেকে তাদের কভিড-১৯ টেস্টের রিপোর্ট ‘পজিটিভ’ বলে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের। সেজন্য তাদের কভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা […]

» Read more

আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে জাপানে

নিউজ ডেস্কঃ জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। জাপান সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি এই পরিস্থিতি মোকাবিলায় কিছু সুপারিশ করেছে। যেমন- আরও কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ, সংক্রমিত এলাকাগুলিকে ‘ক্লাস্টার’ হিসেবে চিহ্নিত করে সংক্রমণ প্রতিরোধ করা। কমিটি সতর্ক করে আরও জানিয়েছে, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। এদিকে, করোনার কারণে অর্থনৈতিক মন্দাও প্রকট আকার ধারণ করছে জাপানে। জাপানের […]

» Read more

করোনায় হু হু করে বাড়ছে মৃত্যু

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৪২ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল […]

» Read more

ধূমপান নিষিদ্ধ তুরস্কে

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারির সময় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন আদেশ দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য আগামীকাল (১২ নভেম্বর) থেকে যেখানে জনসমাগম থাকে এমন […]

» Read more

ব্রাজিলে আবারও ভ্যাকসিনের ট্রায়াল শুরু

নিউজ ডেস্কঃ চীনের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন আবারও ট্রায়ালের অনুমোদন দিয়েছে ব্রাজিল। একজন স্বেচ্ছাসেবকের মৃত্যুর পরে ট্রায়াল বন্ধ রাখা হয়েছিল। ব্রাজিলে চীনের ভ্যাকসিন ট্রায়াল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অ্যানভিসা জানায়, স্বেচ্ছাসেবকের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। গত বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আমাদের হাতে পর্যাপ্ত তথ্য-উপাত্ত আছে যা দেখলেই বোঝা যাবে ট্রায়াল আবারও শুরু করতে কোনো বাধা নেই। ট্রায়াল বন্ধ করে […]

» Read more

৯০ শতাংশ কার্যকর ফাইজারের করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবী করছে মার্কিন ওষুধ প্রস্তুকারক কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তারা বলছে, ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। এই তথ্য বেশ আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই অংগসংগঠনটি। ডব্লিউএইচও’র বিশেষ দূত ডা. ডেভিড নাবারো বলেন, ভ্যাকসিন সবে মাত্র […]

» Read more
1 82 83 84 85 86 124