‘বাকৃবির গবেষক ও অধ্যাপকগণ দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অবদান রেখেছেন’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) গবেষক ও অধ্যাপকগণ দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ বেতার কর্তৃক শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর আওতায় বহিরাঙ্গণ অনুষ্ঠান ‘সমতার আগামী’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির […]

» Read more

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মাছুমা হাবিব

নিজস্ব প্রকিবেদক- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মাছুমা হাবিব। বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ইউজিসিতে পাঁচজন সদস্য নিয়োগের বিধান রয়েছে। সংস্থাটিতে অধ্যাপক মাছুমা হাবিব চতুর্থ সদস্য হিসেবে যোগ দান করবেন। এদিকে মন্ত্রণালয়ের […]

» Read more

প্রথমবারের মত ট্রেজারার পেল সিকৃবি

সিকৃবি প্রতিবেদক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। তিনি সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন। গত ১৫ ডিসেম্বর (রবিবার) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় […]

» Read more

সম্ভাবনাময় চা শিল্পকে বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহবান বক্তাদের

সিকৃবি প্রতিবেদক: বাংলাদেশের চা শিল্পে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনাময় খাত হচ্ছে চা শিল্প। চা  চাষের এলাকা বৃদ্ধি না পাওয়া, সিন্ডিকেটিংসহ নানা কারণে এ শিল্প ক্রমশ পিছিয়ে পড়ছে। বিশেষ করে উৎপাদন খরচ বেশী এবং বাজার মূল্য কম থাকায় ব্যাহত হচ্ছে চায়ের উৎপাদন। রুগ্ন এ শিল্পকে বাঁচাতে সম্মিলিত উদ্যোগ গ্রহনের আহবান জানান বক্তারা। বুধবার […]

» Read more

হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি আমি পূজা সরকার (২৭), পিতা: গোপাল সরকার, মাতা: সুনিতা সরকার, জাতীয় পরিচয় পত্র নং- ৯৫৭৬৫৮৫৩২৮, ঠিকানা (স্থায়ী ও বর্তমান) – ইউনিয়ন/ওয়ার্ড – ওয়ার্ড নং ০৬, থানা বগুড়া সদর, জেলা বগুড়া। গত শুক্রবার (২ ডিসেম্বর) কোতোয়ালী মডেল থানাধীন বয়রা ইউনিয়ন ১৩ ইউনিয়ন/ওয়ার্ড এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আনুমানিক রাত ২ ঘটিকায় আমার ডকুমেন্ট বি. এস. সি. এজি ( […]

» Read more

যথাযথ মর্যাদায় বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোক র‍্যালি, ক্যাম্পাসে অবস্থিত বধ্যভুমিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ও বাকৃবি শিক্ষক সমিতি। শনিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় […]

» Read more

গবেষণাঃ বন্য খেজুর থেকে ভিনেগার উৎপাদন, নেতৃত্বে বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয়ভাবে উৎপাদিত বন্য খেজুর থেকে ভিনেগার উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার ও তাঁর গবেষক দল। এটি বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে দাবি করেন অধ্যাপক আনিছুর রহমান। অধ্যাপক আনিছুর রহমানের নেতৃত্বে বাকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় […]

» Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

» Read more

দেশের কৃষি, জলবায়ু ও খাদ্যপ্রযুক্তি গবেষণায় বিনিয়োগ করবে এডিবি: ইউজিসি

নিজস্ব প্রতিবেদকঃ  দেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের গবেষণা ও মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, জলবায়ু ব্যবস্থাপনা এবং স্মার্ট কৃষিতে বিনিয়োগ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি ‘কৃষিবিষয়ক উচ্চশিক্ষা শক্তিশালীকরণ প্রকল্প (এসএটিপি)’ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। জানা যায় আগামী বছর থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হতে […]

» Read more

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, প্রতি আসনে লড়বেন ২০ জন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে একযোগেআগামী শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কৃষি গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসাবে এবার এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তিচ্ছু। গত […]

» Read more
1 … 5 6 7 8 9 … 27