চট্টগ্রামে আইইবির ৫৭ তম জাতীয় কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কনভেনশনের উদ্বোধন করেন। এই সময় আইইবি নেতারা ছাড়াও একাধিক মন্ত্রী, সাংসদ, চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতারা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইইবির অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। র‌্যাডিসনে অবস্থানকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামের সিনিয়র রাজনৈতিক […]

» Read more

দুর্নীতির শীর্ষে সোমালিয়া, কম ডেনমার্ক-নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ‘দুর্নীতির ধারণা সূচকে’ (সিপিআই) ১০ স্কোর নিয়ে সোমালিয়া সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আর ৯০ স্কোর নিয়ে ডেনমার্ক ও নিউজিল্যান্ড সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হয়েছে। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচকে’ (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে নম্বর দিয়ে থাকে। আজ বিশ্বব্যাপী একযোগে ওই সূচক প্রকাশ করে […]

» Read more

ভ্যাট ১৫ শতাংশই থাকছে : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেটের আগেই ১৫ শতাংশ হার রেখে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এটা নিয়ে নিয়মিত কাজ করছে, ভ্যাট আইন নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে আরো একবার বৈঠক করবো। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড ন্যাশনস এর ঢাকায় নবনিযুক্ত মিজ সুসান লরাইন লুটজের […]

» Read more

প্রথম ছয় মাসে চামড়ায় রপ্তানি আয় প্রায় ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় বেড়েছে। এ সময়ে এ পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৯৯৯ কোটি টাকা। রপ্তানি আয়ের এ পরিমাণ এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের […]

» Read more

ময়মনসিংহে কোকাকোলার নতুন কারখানা

ময়মনসিংহ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোকাকোলা কোম্পানির কারখানা বাংলাদেশে খোলার ফলে হাজারো শ্রমিকের কর্মসংস্থান হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হলো। বুধবার ফিতা ও কেক কেটে জেলার ভালুকা উপজেলার হবিবাড়ী ইউনিয়নে বাংলাদেশে কোকাকোলা কোম্পানির পণ্য তৈরি ও বোতলজাতকরণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি কোকাকোলা কোম্পানির সফলতা কামনা […]

» Read more

চা উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩০ মিলিয়ন কেজি -বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চায়ের উৎপাদন দিন দিন বাড়ছে। ২০২৫ সালের মধ্যে ১৩০ মিলিয়ন কেজি চা উৎপাদন করা আমাদের টার্গেট। বৃহস্প‌তিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) বাংলা‌দেশ চা প্রদর্শনীর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলা‌দেশ চা বো‌র্ডের চেয়ারম্যান মেজর জেনা‌রেল মো. সা‌ফিনুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে উদ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছিলেন অর্থ ও প‌রিকল্পনা […]

» Read more

ইসলামী ব্যাংকের নতুন এমডি হলেন আবদুল হামিদ

অর্থনীতি ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ মিঞা। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় মনোনয়নের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করে। আবদুল হামিদ মিঞা এর আগে ইউনিয়ন ব্যাংক, […]

» Read more

সমস্ত সপ্তাহ জুড়ে সূচকের উত্থান

অর্থনীতি ডেস্ক : ২০১৭ সালের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিলো ৪৬ দশমিক ১৯ শতাংশ। গত সপ্তাহে এই একচেঞ্জে ২৫ লাখ ৯৮ হাজার ৬০৬টি শেয়ার ২ হাজার ৭০৫ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৫৪ লাখ ৮৮ […]

» Read more

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে :পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৩ শতাংশে। নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার একনেকের বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। তিনি বলেন, গত ৫৩ মাসের মধ্যে এটা সবচেয়ে কম মূল্যস্ফীতি।

» Read more

বৃহস্পতিবার আসছে নতুন ৫ টাকার বেগুনি নোট

অর্থনীতি ডেস্ক : সরকার ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোটটি ভিন্ন রঙ ব্যবহার করে নতুনভাবে মুদ্রণ করেছে। আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটটি […]

» Read more
1 29 30 31 32 33 35