টিকা নিয়েছেন প্রায় ৩৭ লাখ মানুষ

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর আজ শনিবার পর্যন্ত ৩৪ দিনে টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮২৫ জনের। আর আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ […]

» Read more

আজ ঐতিহাসিক ৭ই মার্চ

নিউজ ডেস্কঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের উদ্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই […]

» Read more

গাছে গাছে ফুটেছে আমের মুকুল

নিউজ ডেস্কঃ পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো, আয় ছেলেরা, আয় মেয়েরা / ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে / মামার বাড়ে যাই। ঝড়ের দিনে মামার দেশে / আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে / রঙিন করি মুখ। গাছে গাছে ফুলের সমাহার। কুমিল্লায় প্রতিটি গাছের শাখায় শাখায় নতুন ফুলে বাংলার প্রকৃতিকে এক অপরূপ সাজে সাজিয়েছে। বিশেষ করে […]

» Read more

ক্ষেত ভরা তরমুজ

নিউজ ডেস্কঃ মাঘের শুরু থেকে তরমুজ চাষ শুরু করেন চাষিরা। এবার মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে এবং রোগবালাইয়ের প্রকোপ না থাকায় তরমুজের চারা ভালো হয়েছিল। ভালো চারা ও ভালো আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে। এখন সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে তরমুজ। স্বপ্ন দেখাচ্ছে চাষিদের। যেখানে চোখ যাবে, সেখানেই তরমুজ। বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই তরমুজ। ভরা মৌসুম চলে পরিচর্যা, কাটা, পরিবহন ও বাজারজাত […]

» Read more

১ কোটি ৯ লাখ কোভিড টিকা পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বিশ্বের শীর্ষস্থানীয় অলাভজনক স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি থেকে বাংলাদেশ এক কোটি ৯ লাখ আট হাজার কোভিড-১৯-এর টিকা পাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ডব্লিউএইচওর কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব […]

» Read more

১০০ বিঘা জমিজুড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি!

বাংলাদেশের মাটি ও মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাজীবন তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে এক শ বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি। এর আগে ২০১৯ সালে চীনে গড়া হয়েছিল ৭৫ বিঘা জমিতে একটি শস্যচিত্র, যার আয়তন […]

» Read more

ভাসানচরের পথে ৬ জাহাজ

নিউজ ডেস্কঃ পঞ্চম ধাপে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ। আজ বুধবার (৩ মার্চ) সকালে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় জাহাজগুলো। মঙ্গলবার (২ মার্চ) স্বেচ্ছায় ভাসানচরে যেতে উখিয়া কলেজ মাঠে ট্রানজিট পয়েন্টে জড়ো হন রোহিঙ্গারা। পরে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। এর আগে চার দফায় নোয়াখালীর ভাসানচরে আবাসন নিশ্চিত করেছে ৯ […]

» Read more

বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা আসছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ মার্চ সন্ধ্যায় তার অফিসে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।’ সরকারি সূত্রগুলো জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন এবং একই দিনে ঢাকা […]

» Read more

প্রিলিতে টিকলে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসার সুযোগ বুয়েটে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষার আগে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী ১০ জুন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]

» Read more

এমবিবিএস ভর্তি লড়াই

নিউজ ডেস্কঃ আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। অনলাইনে আবেদনের বেঁধে দেয়া সময়সীমা শেষ ১ মার্চ। গত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ১ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ পর্যন্ত এক লাখের বেশি শিক্ষার্থী মেডিকেলে ভর্তি লড়াইয়ে অংশ নিতে আবেদন করেছেন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় […]

» Read more
1 136 137 138 139 140 410