করোনার টিকা নিচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৯ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেওয়ার জন্য […]

» Read more

বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন-খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল

নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশে চলমান বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা […]

» Read more

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি গ্যাস; অসন্তোষ ভোক্তাপর্যায়ে

নিউজ ডেস্ক: সরকার ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও দিনাজপুরের হিলিতে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ১০০ টাকার বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা। এদিকে লকডাউনের মধ্যে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে […]

» Read more

ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস!

lock

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান করোনা বিধি-নিষেধে কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে সরকার। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসানো, শপিংমল খুলে দেওয়া এবং সিটি করপোরেশন ও জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হতে পারে। তবে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ-ট্রেন বন্ধ রাখা হবে। আর ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হবে। এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে […]

» Read more

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি জঙ্গি  আস্তানা ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১১ জুলাই) রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। […]

» Read more

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২১ জুলাই

eeid

নিউজ ডেস্কঃ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১২ জুলাই জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২১ জুলাই (বুধবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্বে করেছেন ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে তিনি জানান, আজ ১১ […]

» Read more

আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতের অভিযোগ

জাতীয় ডেস্কঃ উত্তেজনাপূর্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর কক্সবাজারের টেকনাফে এক ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে ইকবাল নামে এক আর্জেন্টিনার সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ জুলাই) সকালে হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে এলাকার একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে খেলা দেখেন ইকবাল। খেলায় ব্রাজিল […]

» Read more

‘জামতলার টাইগার’-কে কিনতে চাইলে গুনতে হবে ৬ লক্ষ টাকা !

নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলার পল্লীতে আড়াই বছর ধরে লালন-পালন করা ‘টাইগার’ নামের ষাঁড়টি এবার কোরবানির হাটে তুলে স্বপ্ন পূরণ করতে চান আমিনুর নামের এক কৃষক। দাম হেঁকেছেন ছয় লাখ টাকা। তবে করোনায় উপযুক্ত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই ষাঁড়ের মালিক। গরুটির ওজন ২০ মণ বলে দাবি তার। কিন্তু এখন পর্যন্ত ওই দামেও ক্রেতা পাচ্ছেন না। প্রতিবছরই ঈদুল আজহা […]

» Read more

‘গ্রামের মানুষ করোনাকে স্বাভাবিক জ্বর-সর্দি ভাবছে’- স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামের মানুষ করোনা নিয়ে এতটা সচেতন নয়। ওসব এলাকায় তারা আক্রান্ত হলেও মনে করে স্বাভাবিক জ্বর-সর্দি, কাশি হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাদের ধারণা এটি স্বাভাবিক ব্যাপার। রোববার (১১ জুলাই) দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান। […]

» Read more

কক্সবাজারে ব্রাজিলভক্তের বিষপান!

brazil

নিউজ ডেস্কঃ ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন কামাল। আজ রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে বিষ পান করেন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামুতে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে পারেন নি তিনি। কামাল উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। বিষপানের […]

» Read more
1 91 92 93 94 95 410