ঈদের জামাত হবে মসজিদে ,কোন প্রকার কোলাকুলি ও হাত মেলা নিষেধ

নিউজ ডেস্কঃ ঈদগাহ বা উম্মুক্ত স্থানে নয়, এ বছর ঈদের জামাত হবে মসজিদে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। করা যাবে না কোলাকুলি। হাত মেলানো থেকে বিরত থাকতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্ম […]

» Read more

অধ্যাপক আনিসুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন

নিউজ ডেস্কঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে তার ছোট ভাই আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনিসুজ্জামানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। অন্য সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। আখতারুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে সিএমএইচ থেকে আমাদের জানানো হয়েছে উনার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। […]

» Read more

না ফেরা দেশে চলে গেলেন বাকৃবির বিজ্ঞানী রঞ্জু ভাই

কৃষিবিদ দীন মোহাম্মাদ দীনু : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের (৯১-৯২) গ্রাজুয়েট বাকৃবির গোল্ড মেডেলিস্ট অস্ট্রেলিয়া প্রবাসী স্নানামধন্য মৎস্য বিজ্ঞানী আমাদের প্রিয় মুখ ড. শহিদুল ইসলাম রঞ্জু ভাই ১৩ মে ২০২০ অস্ট্রেলিয়ার মেলবোর্ণ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে… রাজিউন)। মরহুম এর জানাজার নামাজ ও দোযা মাহফিল ১৪ মে ২০ অস্ট্রেলীয়ার মেলবোর্ন এ দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে! বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় […]

» Read more

ক্ষমা লাভে জুমার দিনে মহানবী (সা.) এর দিকনির্দেশনা

নিউজ ডেস্কঃ মহামারি করোনার কারণে দেশব্যাপী মসজিদগুলোতে সীমিত আকারে জুমআ আদায় চালু ছিল। সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায়ে শুরু হয়েছে। জুমআর দিন রয়েছে গোনাহ মাফের বিশেষ ঘোষণা। জুমআর নামাজ আদায়ে বান্দা গোনাহ মাফ হয়ে যাওয়া প্রসঙ্গে প্রিয় নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বিশেষ দিকনির্দেশনা ঘোষণা করেছেন- – হজরত আবু হুরায়রারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ […]

» Read more

কাল থেকে খোলা হবে মসজিদ আদায় হবে ৫ ওয়াক্ত নামাজ

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) জোহরের নামাজের পর থেকে রাজধানীসহ সারাদেশে মসজিদগুলোতে জামাতে নামাজ পড়া যাবে। তবে নামাজ পড়ার জন্য স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশাবলি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। বুধবার (৬ মে) দুপুরে  এ তথ্য নিশ্চিত করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি রমজান মাসে দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। […]

» Read more

করোনা মোকাবেলায় মন্ত্রনালয়ের অদক্ষতায় চরম বিপর্যয়ে বাংলাদেশ

এস.এস.আর. জা. আলম এই মূহুর্তে সবচেয়ে বড় সত্য নতুন করোনা ভাইরাসের আক্রমনে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ মৃত্যুর মিছিল। চীনের উহান থেকে শুরু হয়ে মিছিলের বিস্তৃতি এখন বিশ্বজুড়ে। এ যেন এক নতুন যুগের সূচনার দায়িত্ব নিয়েছে নতুন করোনা ভাইরাস। চীনে এর উপত্তিস্থল হলেও এই ভাইরাসের মহামারীর খবর বিশ্ববাসির সামনে তেমন গুরুত্ব পায়নি। শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের একগুয়েমি স্বভাবের কারণে ইউরোপ আমেরিকার মত […]

» Read more

করোনা টেস্ট ও আগ্রাসনের ব্যাপকতা

ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বাংলাদেশের লোক সংখ্যা প্রায় ১৭ কোটি। ইতোমধ্যে করোনা প্রায় সব কটি জেলাতে ছড়িয়ে পরেছে বলে জানা গেছে। কিন্তু পরিতাপের বিষয় যে, করোনার আগ্রাসনের ব্যাপ্তি সম্পর্কে কোন ধারনাই আমরা করতে পারছি না। আক্রান্তের বিস্তৃতি ও প্রতিদিন টেস্টের যে সংখ্যা তা দিয়ে আমরা কেউ কোন ভবিষ্যদ্বাণী করতে পারছি না, আমরা কোন্ অবস্থায় আছি। আজকের খবরে জানা গেলো এ […]

» Read more

বঙ্গবন্ধুর স্বপ্ন

শাবলু শাহাবউদ্দিন আজ ঘুনপোকাতে আঁচড় কেটেছেন বঙ্গবন্ধু স্বপ্নে উইপোকাতে ভরে গেছে বাংলার সবুজ শ্যামল অঙ্গে ছুঁচো ইঁদুর নষ্ট করেছেন বঙ্গবন্ধুর আশা আর রাখিতে না পারি ভাই কারো উপর ভরসা । গগন নীল দ্বীপ্ত আলো বঙ্গ দেখি অনেক ভালো সাদাকালো আছে ভালো, বাংলাদেশের মানুষগুলো দেহ ভালো অন্তর পুরা, আছে বাঙালির হাজার জোড়া বঙ্গবন্ধুর স্বপ্নগুলো নামে মাত্র ভাঙাচোরা । রাজনৈতিক জাঁতাকলে বাংলার […]

» Read more

কোন দেশে কয় ঘণ্টা রোজা

নিউজ ডেস্কঃ ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে দিন ও রাত্রির যেমন তারতম্য আছে তেমনি তারতম্য আছে রোজার সময়ে। সূর্য উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। তাই বিশ্বের কোন কোন অঞ্চলে দিন ছোট কোথাও বা দিন বড় হওয়ায় রোজা রাখার ঘন্টা কম বেশি হচ্ছে। গলফ নিউজের তথ্য মতে, এ বছর দীর্ঘ ২০ ঘণ্টা রোজা রাখতে হবে রাশিয়ার […]

» Read more

চাঁদ দেখা গেছে, শনিবার রমজান শুরু

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে চলমান ‘লকডাউন’ পরিস্থিতি মধ্যেই ইবাদতের বসন্তকাল ‘পবিত্র রমজান মাস’ শুরু হলো। আহলান সাহলান, ইয়া শাহরু রামাজান। খোশ আমদেদ, মাহে রমজান। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা বিষয়টি […]

» Read more
1 23 24 25 26 27 49