৭ মাস পর ওয়ানডে একাদশে নাসির

স্পোর্টস ডেস্ক: একসময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন। খানিকটা ছন্দ হারিয়ে দলে উপেক্ষিতও ছিলেন নাসির হোসেন। দলে সুযোগ পেলেও জায়গা হতো না একাদশে। এবারই ৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে একাদশে জায়গা পেলেন নাসির। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন এই অলরাউন্ডার। নাসির হোসেন সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের আগস্টে, ইংল্যান্ডের বিপক্ষে। ব্যাট হাতে করেছিলেন ১০ বলে চার রান। […]

» Read more

প্রথম শ্রেনীর ক্রিকেটকেও বিদায় জানালেন সাঙ্গাকারা

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে খেলছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। কিন্তু এই মৌসুমের শেষে ফার্স্ট ক্লাস ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। তারপরেই ক্রিকেট খেলা থেকে চিরবিদায় সঙ্গাকারার। এখন তিনি কাউন্টিতে সারের হয়ে খেলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাঙ্গাকার অবসর নিয়েছেন ২০১৫ সালে। তাঁর ঝুলিতে রয়েছে ১২ […]

» Read more

ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন তিনি। সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে মুস্তাফিজের এই অবস্থান নিশ্চিত হয়েছে। র‍্যাংকিংয়ে প্রথম ২০ জনের মধ্যে বাংলাদেশের পক্ষে আরও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১০ম) এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (১৫তম)। অভিষেকে পাঁচ উইকেট নেওয়া […]

» Read more

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসির সঙ্গে দলে আছেন গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকারা। তবে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। জায়গা হয়নি এজিকুয়েল লাভেজ্জি, পাবলো জাবালেতারও। ২০১৩ সালের পর দলে ফিরেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি। ২০ জনের দলে […]

» Read more

সেল্টার মাঠেই নতুন রেকর্ড গড়ল রিয়াল

খেলাধুলা ডেস্ক : মৌসুমের মাঝ পথেই সেল্টা ভিগোর বিপক্ষে আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ঝড়ে সেল্টার ঘরের মাঠ ব্যালাইডোসের ক্ষতি হলে ম্যাচটির সময় সূচি পিছিয়ে পড়ে। লা লিগায় শিরোপা নির্ধারণে সেল্টার বিপক্ষে আজকের ম্যাচটিই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ব্যবধান গড়ে দিতে পারে। আজ সেল্টার মাঠে মুখোমুখি হওয়ার আগে ৩৬ ম্যাচ শেষে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৭। […]

» Read more

বিসিবির নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক: আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে দুদিনের সফরে সোমবার রাতে ঢাকা এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দূর্নীতি ও নিরাপত্তা বিষয়ক পরামর্শক শন ক্যারল। মঙ্গলবার সকালে অস্ট্রেলীয় হাইকমিশনে বৈঠক করেছেন। দুপুরে পুলিশ সদরদপ্তরে বৈঠক করেছেন আইজিপি শহীদুল হকের সঙ্গেও। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামও পরিদর্শন করেন ক্যারল। রাতে একাধিক গোয়েন্দা সংস্খার […]

» Read more

বাহরাইনে খেলার জন্য ডাক পেয়েছেন আশরাফুল

খেলাধুলা ডেস্ক: গত বছরও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাহরাইনে ডাক পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এবারও দেশটির জাতীয় দিবসে প্রদর্শনী টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগামী ১৯ মে রাতে বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ম্যাচটিতে খেলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোহাম্মদ শরিফও। আশরাফুল-শরিফের মতো ভারত থেকে ডাক পেয়েছেন পেসার শান্তাকুমারা শ্রীশান্ত […]

» Read more

ওয়ানডে, টি-টোয়েন্টির জন্য টেস্ট ছাড়ছেন আমির!

ক্রিড়া প্রতিবেদক: টেস্ট ছাড়ার কথা ভাবছেন মোহাম্মদ আমির। শুধু ভাবা নয়, তার সতীর্থ ও ম্যানেজমেন্টের সঙ্গেও আলাপ করেছেন এনিয়ে। কীভাবে যেন গোপন আলোচনাটি ফাঁস হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হারের পর নাকি আমির তার এ ভবিষ্যৎ পরিকল্পনা জানান। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে লাল বলের ক্রিকেট ছাড়ার ভাবনা দলকে জানিয়েছেন তিনি। এর […]

» Read more

সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: বার্ষিক হালনাগাদের পর সোমবার নতুন ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের অবস্থানে থাকলেও এক রেটিং পয়েন্ট হারিয়েছে। রেটিং পয়েন্ট হারালেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে হলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের আটে থাকা প্রায় নিশ্চিত। বরং বর্তমানে সাতে থাকা বাংলাদেশ […]

» Read more

নারী ক্রিকেটারদের ম্যাচ ফি মাত্র ৬০০ টাকা!

ক্রীড়া প্রতিবেদক: ৭ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ১৩ কোটি ২০ লাখ ডলার- আট বছরের চক্রে আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পেতে যাচ্ছে বিসিবি। দাবি করা হয়, বিপিএল আয়োজন দারুণ সফল। মাঠের ক্রিকেটে সাফল্যের সঙ্গে বাড়ছে স্পন্সরদের জোয়ার। ফুলে ফেঁপে উঠছে বিসিবির কোষাগার। অথচ মেয়েদের ম্যাচ ফি বলবে, দারিদ্রসীমার নিচে বসবাস করছে বিসিবি! জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারিত […]

» Read more
1 134 135 136 137 138 178