বৃদ্ধাশ্রমের বাসিন্দারা ঈদেও স্বজনদের দেখা পাননি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঈদে প্রায় সকল বাবা-মা সন্তানের অথবা স্বজনদের সঙ্গে আনন্দ উদযাপন করেছেন। কিন্ত গাজীপুরের বৃদ্ধাশ্রমে অবস্থান করা বেশিরভাগ নিবাসীই ঈদের দিন কাটিয়েছেন সন্তান কিংবা স্বজনদের প্রতীক্ষায়। বরাবরের মতো এবারও ঈদে তারা নতুন কাপড় পেয়েছেন। খেয়েছেন উন্নত খাবার। কিন্ত অধিকাংশই আত্মীয়-স্বজন বা আদরের সন্তানটির দেখা পাননি। অধীর আগ্রহে দিনভর প্রহর গুনেছেন- হয়ত কেউ তাদের সঙ্গে দেখা করতে আসবেন। […]

» Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের বাজারের জিলাপী পট্টি ও তার পিছনের প্রধান সড়কের পাশে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। বুধবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাজারের জিলাপীপট্রিতে একটি দোকানে আগুনের সুত্রপাত হলে তা মুহুর্তের মধ্যেই পাশ্ববর্তী দোকান ঘরে ছড়িয়ে […]

» Read more

‘নিঃসন্দেহে রোনালদো এবারও বর্ষসেরা হবে’

স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো এবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতবেন বলে দৃঢ় বিশ্বাস জাতীয় দলে তার সাবেক সতীর্থ হুগো আলমেইদা। চার বার বর্ষসেরা হওয়া রোনালদো ২০১৬-১৭ মৌসুমেও দারুণ খেলেছেন। রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার; সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪২ গোল। ২০১২ সালের পর রিয়ালের প্রথম লা লিগা জয়ের পথে ২৫ গোল করেন রোনালদো। আর চ্যাম্পিয়ন্স […]

» Read more

একফোঁটা রক্ত পরীক্ষায় শনাক্ত হবে ক্যান্সার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। প্রাথমিক অবস্থাতেই যেন ক্যান্সার শনাক্ত করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী মাত্র একফোঁটা রক্ত পরীক্ষা করে রোগীর শরীরে থাকা টিউমার বা ক্যান্সারের অস্তিত্ব চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। খবর চায়না ডেইলির। লু ই্য়ং ঝাঙ এর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

বাকৃবিতে ছাত্রফ্রন্টের কার্যালয় দখল নিয়ে আহত ৫

বাকৃবি প্রতিনিধি: পার্টির কার্যালয় দখলকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রফ্রন্টের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা তিন ঘন্টাব্যাপী থেমে থেমে হাতাহাতি ও মারামারি করে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মূলধারার (বাসদ) নেতা-কর্মীরা আঞ্চলিক সভা করার জন্য কার্যালয়ে উপস্থিত […]

» Read more

ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে চাকরি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। খুব শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় (২৯ মার্চ) হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা যায়। ইভানকা ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি শুনেছি সব নিয়ম-নীতি মেনেই আমার যোগ্যতা অনুযায়ী প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে। আমি হোয়াইট হাউসের কর্মী হিসেবে […]

» Read more

বাঘায় বিরল প্রজাতির প্রাণি আটক

রাজশাহী ব্যুরো সংবাদদাতা: রাজশাহীর বাঘায় বিরল প্রজাতির একটি প্রাণি আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাঁচপাড়া গ্রামের মাঠ থেকে প্রাণীটি আটক করা হয়। প্রাণীটিকে দেখতে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। কিন্তু তাদের কেউই প্রাণীটির নাম সঠিকভাবে জানাতে পারেননি। স্থানীয় লোকজন জানান, পাঁচপাড়া গ্রামের কাউসার আলী, মানিক হোসেন ও মহব্বত আলী সকালে মাঠে যাচ্ছিলেন। এ সময় তারা প্রাণীটি দেখতে পেয়ে ধরার চেষ্টা […]

» Read more

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজাহার উদ্দিন তালুখদার, ঠাকুরগাঁও প্রতিনিধি:  বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এ সময় ঠাকুরগাঁও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও ৩ আসনের […]

» Read more

রোনালদোর শ্রেষ্ঠত্বে মেসি আবারও দ্বিতীয় : রোনালদোর ‘হ্যাটট্রিক’

খেলাধুলা ডেস্ক: কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে গত বছরটা তো ছিল রোনালদোময়। তার শোকেজে একের পর এক ট্রফি উঠছে। কিন্তু এ ক্ষুধা যেন মিটতে চায় না! গত মৌসুমে শ্রেষ্ঠত্বের সবগুলো মুকুটই পেয়েছেন রোনালদো। মাঠের ফুটবল প্রদর্শনীতে রোনালদো সেরা। মাঠের ভিতরে হেয়ার স্টাইলেও রোনালদো শীর্ষে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকমের ভোটে বছরের সেরা হেয়ার স্টাইলের খেতাব স্যালন ডি’অর জিতেছেন রোনালদো। […]

» Read more

টেস্টে সাকিবের তিন হাজার রানের মাইলফলক অতিক্রম

খেলাধুলা ডেস্ক: তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পথে সাকিব এ মাইলফলক অতিক্রম করেন। এর আগে হাবিবুল বাশার সুমন ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেন। ২৯২৯ রান নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এ […]

» Read more
1 … 7 8 9 10 11 … 13