একদিনে ৪ হাজার প্রাণহানি যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে করোনা। গত একদিনে দেশটিতে করোনায় ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ […]

» Read more

বেক্সিমকো বেসরকারিভাবেও টিকা বিক্রি করবে

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বাজারে বেসরকারিভাবেও করোনাভাইরাসের টিকা বিক্রি করতে যাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাসেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। এতে প্রতি ডোজের দাম পড়বে এক হাজার ১২৫ টাকার (১৩.২৭ ডলার) মতো। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে রাব্বুর রেজা জানিয়েছেন, তার […]

» Read more

২৫ জানুয়ারির মধ্যে আসছে করোনাভাইরাসের টিকা

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার অপেক্ষায় বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার আবিষ্কৃত টিকা দেশে আনবে শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই টিকার প্রথম চালানটি বাংলাদেশে আসবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন একটি দৈনিকের সঙ্গে আলাপকালে বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকার প্রথম চালানা […]

» Read more

করোনার ভ্যাকসিন নিয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপ। ব্রিটিশ রাজপরিবারের সূত্রে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (৯ জানুয়ারি) উইন্ডসের প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানী এবং তার স্বামী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী […]

» Read more

জরুরি অবস্থা ঘোষণা লন্ডনে

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে করোনা ভাইরাসের অতিসংক্রামক নতুন ধরনের সংক্রমণ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার ঝুঁকির মুখে জরুরি অবস্থা জারি করা হয়েছে লন্ডনে। এদিকে শুক্রবার দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। শুক্রবার লন্ডনের মেয়র সাদিক খান ‘গুরুতর পরিস্থিতি’র (মেজর ইনসিডেন্ট) ঘোষণা দেন, যা জরুরি অবস্থা জারির শামিল। এই সময়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। […]

» Read more

বিশ্বজুড়ে একদিনে করোনা ভাইরাসে মৃত্যু ১৪ হাজারের বেশি

নিউজ ডেস্কঃ মহামারি করোনার থাবা থামছেই না। প্রাণঘাতী এইভাইরাসটি এখনো তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। গত একদিনে সারাবিশ্বে অদৃশ্য ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ। আক্রান্তের তালিকাতেও যুক্ত হয়েছে আটলাখেরও বেশি মানুষের নাম। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৮ লাখ ৪০ হাজার ৯৭১ জনের দেহে এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৮১জনের। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সবদেশ […]

» Read more

মডার্নার ভ্যাকসিন অনুমোদন করেছে বৃটেন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ভ্যাকসিন অনুমোদন করেছে বৃটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি বা এমএইচআরএ শুক্রবার তৃতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেয়। এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে আরেক মার্কিন কোম্পানি ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে […]

» Read more

বিশ্বে একদিনে মৃত্যু ১৪ হাজার, মোট প্রাণহানি ১৯ লাখ ছাড়াল

নিউজ ডেস্কঃ মহামরি করোনাভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। গত একদিনে করোনায় সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ১৯ লাখ ছাড়িয়েছে। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৬৫ জনের। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব […]

» Read more

ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি

নিউজ ডেস্কঃ দেশে কোনও ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। ভ্যাকসিন আমদানির জন্য ইতোমধ্যে অগ্রিম টাকাও দিয়েছে সরকার। ভ্যাকসিন বিষয়ক জাতীয় পরিকল্পনা করে মন্ত্রণালয়ে তা জমাও দিয়েছে স্বাস্থ্য অধিদফদর, পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর ইতোমধ্যেই সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার জন্য অনুমোদন দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কোনও ধরনের ট্রায়াল ছাড়া এ ভ্যাকসিন প্রয়োগ […]

» Read more

উপস্থাপক ল্যারি কিং করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং। গত এক সপ্তাহ ধরে ৮৭ বছর বয়সী ল্যারি কিং হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গতকাল শনিবার (২ জানুয়ারি) তার অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসে। জানা গেছে, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিংয়ের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে […]

» Read more
1 73 74 75 76 77 124