টিকা নিয়েই অজ্ঞান হয়ে পড়ল নার্স

নিউজ ডেস্কঃ ফাইজারের করোনা টিকা নেওয়ার পর সংবাদ সম্মেলনে বসে অজ্ঞান হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির হাসপাতালে এক নার্স। এ ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। খবর রয়টার্সের। টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তিনি বলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছি। আমি ও আমার সহকর্মীরা সবাই টিকা নেওয়ার […]

» Read more

বিশ্বে ৭ কোটি ৭১ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭১‌ লাখ ৬৭ হাজার ২৭ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জন। আর সুস্থ […]

» Read more

মডার্নার তৈরি ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ দল

নিউজ ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের পর এবার মডার্নার তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ দল। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ মডার্নার ভ্যাকসিনকে শিগগিরই অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। আর তা হলে, আগামী সপ্তাহে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকার জরুরি প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র। এফডিএর […]

» Read more

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৬ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৩৯০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৬০ হাজার ২৮১ জনের। আর […]

» Read more

উৎস জানতে তদন্ত করবে চীনের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্কঃ বিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই ভাইরাসটির উৎসস্থল হিসেবে তকমা পেয়ে আসছে চীনের হুবেই প্রদেশের উহান শহর। তবে এই তকমা গায়ে লাগাতে রাজি নয় চীনা সরকার। যদিও এখন পর্যন্ত নিশ্চিত নয়, করোনা কোথা থেকে সংক্রমণ শুরু করেছে। আর তাই, করোনার উৎস কোথায়, তা জানতে এবার উহান শহরে তদন্ত চালাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যম বিবিসি এ […]

» Read more

সিঙ্গাপুরে বিনামূল্যে দেওয়া হবে ফাইজারের টিকা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র, ‍যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পর এবার মার্কিন ও জার্মান নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানিয়েছেন ডিসেম্বরের শেষেই তার দেশে পৌঁছাবে টিকার প্রথম চালান। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জানান, সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যেই সিঙ্গাপুরের সব নাগরিক এবং সেখানে দীর্ঘ সময় […]

» Read more

যুক্তরাষ্ট্রে টিকাদান শুরু

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মধ্যে নিউইয়র্কে সবচয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই নিউইয়র্ক থেকেই টিকাদান শুরু করেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেক এর তৈরি টিকার প্রথম ডোজটি নেন সেখানকার এক নার্স স্যান্ড্রা লিন্ডসে। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে ছিলেন স্যান্ড্রা। খবর রয়টার্সের নিউ ইয়র্কের […]

» Read more

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৭ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্কঃ দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা সাত কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাত কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৩৯৫। এর মধ্যে ১৬ লাখ […]

» Read more

করোনায় মারা গেছেন আফ্রিকার প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার। গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস […]

» Read more

অফিসে যোগ দিতে তাদের ভ্যাকসিন নিতে হবেনা : জাকারবার্গ

নিউজ ডেস্কঃ কাজে ফিরতে নিতে হবে না ভ্যাকসিন। অফিসের প্রায় ৫০,০০০ হাজার কর্মচারীকে এমন বার্তা দিলেন ফেসবুক ও মার্ক জাকারবার্গ। একই সঙ্গে জানা গেল, ২০২১ সালে খুলছে ফেসবুকের সকল অফিস। মার্ক জাকারবার্গ বলেন, গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকল কর্মচারীদের সঙ্গে বৈঠক করা হয়। কর্মচারীরা জানতে চান অফিসের যোগ দিতে তাদের ভ্যাকসিন নিতে হবে কিনা? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না […]

» Read more
1 76 77 78 79 80 124