পুলিশ জনতা মিলে জঙ্গীদের খুঁজে বের করা হবে

গাইবান্ধা প্রতিনিধি: রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘জঙ্গিরা চর কিংবা পাহাড় যেখানেই থাকুন না কেন পুলিশ জনতা মিলে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। সুতরাং জঙ্গিরা কিছুতেই পার পাবে না’। তিনি আরও বলেন, ‘কিছু বিপদগামী মানুষের কারণে সাধারণ মানুষের জীবনযাপন ঝুঁকিপূর্ণ হবে তা শান্তিপ্রিয় জনগণ পুলিশ কখনই মানবে না। রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বধরণের […]

» Read more

দেশজুড়ে তীব্র ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশজুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। এ সময় লোকজনকে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা যায়। বড় বড় ভবন থেকে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে নিচে নেমে আসে। গতকাল মঙ্গলবার সকাল […]

» Read more

প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বীদের দুর্ভাগ্য পাকিস্তানের জন্য বয়ে আনল সৌভাগ্য। ভেজা মাঠের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের চেষ্টাও করতে পারল না ভারত। ত্রিনিদাদ টেস্ট ড্র হওয়ায় প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান। মাত্র ৫ দিন আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় শীর্ষ থেকে অবনমন হয় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ২-২ ড্র করে পাকিস্তান উঠে আসে দুই […]

» Read more

জাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে এক ছাত্রলীগ কর্মীর কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে ওই ছাত্রের দাবি হলের এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেতা এই ঘটনা ঘটিয়েছেন। হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আবু দায়েন জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন ৩২০ নম্বর কক্ষে মাদকদ্রব্য আছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি ওই […]

» Read more

মুন্সীগঞ্জে আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে তিনশ’ থেকে চারশ’ মেগাওয়াট সুপার টিপিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৮৩ কোটি ২৯ লাখ টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, […]

» Read more

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু গবেষণা সেল গঠনের সিদ্ধান্ত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের ২০০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত সেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম বিষয়ে বাৎসরিক সেমিনার, আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদির আয়োজন করবে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠন করার ব্যাপারে প্রয়োজনীয় […]

» Read more

গাইবান্ধায় সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ’ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্ক পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ৪টি গ্রুপে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সাঁতারু অংশ নেয়। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া সাতরুদের মাঝ থেকে ২০ জন সাঁতারুকে প্রাথমিকভাবে […]

» Read more

কুড়িগ্রামে সংবাদকর্মীদের জঙ্গী বিরোধী মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে মানব বন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইনের সংবাদ কর্মীরা অংশ নেয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারন সম্পাদক শ্যামল ভৌমিক, যুগ্ন সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শাহাবুদ্দিন, অলক সরকার, সফিখান, রাজু মোস্তাফিজ, ইউসুফ আলমগীর, তৌহিদুল […]

» Read more

এইচপি নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক: প্রিমিয়াম পিসির অভিজ্ঞতা দিতে বাংলাদেশের বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘এইচপি স্পেক্টর’। ২২ আগস্ট সোমবার, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাপটপ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্পেক্টর ছাড়াও এনভি ও প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপও উন্মোচন করা হয়। এইচপি স্পেক্টর সিএনসি মেশিনের অ্যালুমিনিয়াম বডির এইচপি স্পেক্টর ল্যাপটপটি এএএ-ব্যাটারির মতো পাতলা (১০.৪ মি.মি.) এবং তলদেশ কার্বন ফাইবারের হওয়ায় […]

» Read more

কোলে চড়ে মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। পুলিশের কোলে চড়ে নালা পার হওয়ার কারণে সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। সোমবার মধ্য প্রদেশের পান্না জেলার আমানগঞ্জ তহশীল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে মাত্র গোড়ালি পর্যন্ত ডুবে এমন একটি নালা দুই পুলিশ সদস্যের কোলে চড়ে নালা পার হন তিনি। এরপর আরেক এলাকায় কাদার মাঝে খালি […]

» Read more
1 … 6 7 8 9 10 … 28