আবার রূপালি পর্দায় জুটি বাঁধছেন শহিদ-কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডে সুপারহিট জুটি ছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর। একসময় রূপালি পর্দায় এই জুটি মানেই বক্স অফিস সরগরম। রুপালি পর্দায় তাদের রোমান্স মুগ্ধ করেছিলো হিন্দি ছবির দর্শককে। পর্দার বাইরেও জনপ্রিয় জুটি ছিলেন তারা। তাদের প্রেম ছিলো বি-টাউনের আলোচনার বিষয়। বিয়েও হবার কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই ফাটল ধরে শহিদ-কারিনার সম্পর্কে। তারপর আলাদা করে দুজনই বিয়ে করেছেন, সংসার পেতেছেন […]

» Read more

‘ঐতিহাসিক কোনও চরিত্র আর করবেন না’, জানিয়ে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক: শুরুতে অনেক অশান্তি পোহাতে হয়েছে ঠিকই, তবে ‘পদ্মাবত’দেখে পদ্মাবতী দীপিকার প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমী দর্শক। অনেকেই মুগ্ধ তাঁর রূপ ও অভিনয়ে। রাজপুত রানি হিসাবে তাঁকে যেভাবে আত্মমর্যাদা সম্মন্ন, বুদ্ধিমতি হিসাবে তুলে ধরা হয়েছে তারই চর্চা হচ্ছে চারিদিকে। তবে এসবের পরেও ঐতিহাসির কোনও চরিত্রে আর অভিনয় করতে চান না দীপিকা। সম্প্রতি অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তিনি ভবিষ্যতে কখনও ঐতিহাসিক চরিত্রে […]

» Read more

আর্থিক ক্ষতি হচ্ছে সাকিব-মাশরাফিদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটারদের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে বিজ্ঞাপন নির্মাণে তাদের চাহিদাই এখন সবচেয়ে বেশি। খেলোয়াড়দের ইমেজকে কাজে লাগাতে মুখিয়ে থাকে কোম্পানিগুলো। সাকিব-মাশরাফিরাও বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তবে এবার বিপত্তি বেধেছে টেলিকম কোম্পানির বিজ্ঞাপন নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন বিসিবির টিম স্পন্সর ‘রবি’ ছাড়া অন্য কোনো টেলিকম কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না […]

» Read more

কেপটাউন পরিণত হচ্ছে পানিহীন শহরে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত টেবিল মাউন্টেন বা টেবিলের মতো পর্বত, আফ্রিকান পেঙ্গুইন, সাগর ও রোদের উজ্জ্বলতার শহর হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার কেপটাউন। আর এসব কারণেই বিশ্বজুড়ে পর্যটকদের আগ্রহের অন্যতম কেন্দ্রে থাকা জায়গাগুলোর মধ্যে এটিও একটি। কিন্তু অল্পদিনেই হয়তো এ শহরটির বিখ্যাত হয়ে উঠতে পারে আরও একটি কারণে। আর সেটি হলো সম্ভবত কেপটাউনই হতে যাচ্ছে বিশ্বের প্রথম পানিহীন শহর। সাম্প্রতিক উপাত্তগুলো আভাস […]

» Read more

সৌদিতে দুর্নীতির অভিযোগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ন্যাশনাল এন্টি করাপশন কমিশন সোমবার জানিয়েছে, দুর্নীতির অভিযোগ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিগত বছরের তুলনায় ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে দুর্নীতি বিরোধী কমিশন জানিয়েছে, ২০১৭ সালে তারা ১০ হাজার ৪০২টি অভিযোগ পেয়েছে। ২০১৬ সালে এই অভিযোগের সংখ্যা ছিল ৬ হাজার ২৪২টি। এর মধ্যে ৩৭ ভাগই প্রশাসনের দ্বারা জনগণের অর্থের অপব্যবহার […]

» Read more

র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আবারও স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ নিয়ে পরপর দু’বার প্রথম স্থান অধিকার করল দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি।  বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ ৯ বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে এ কৃতিত্ব অর্জন করেছে ময়মনসিংহে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবওমেট্রিক্স–এর এক […]

» Read more

নরসিংদীতে ভিনদেশী রকমেলন চাষে সফলতা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে এখন স্ট্রবেরি, রামবুটান, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলের মতো বিদেশী ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে। এগুলোর সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে রকমেলন নামে আরো একটি বিদেশী ফল। কারণ দেশের মাটিতে ফলটির পরীক্ষামূলক আবাদে সফলতার কথা জানিয়েছে নরসিংদী কৃষি বিভাগ। ফলে অচিরেই রকমেলনের বাণিজ্যিক আবাদের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নরসিংদী কৃষি বিভাগের দাবি, এ অঞ্চলের মাটি ও […]

» Read more

উচ্চ ফলনশীল সরিষা চাষে আগ্রহী হচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় জাতের সরিষা চাষ করে তেমন একটা লাভবান না হওয়ায় ঠাকুরগাঁওয়ের সরিষা চাষিরা ক্রমেই উচ্চ ফলনশীল সরিষা চাষের দিকে এগিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলায় এ বছর ৭৪ হাজার বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে। এরমধ্যে উচ্চ ফলনশীল বারি-১২, ১৪, ১৫ ও ১৭ উচ্চ ফলনশীল জাতের সরিষাই বেশি। এসব জাতের সরিষার ফলন প্রতি বিঘায় ৩০০ কেজি থেকে ৬০০ কেজি। যার […]

» Read more

৪০০ গোলের মাইলফলক পূর্ণ করলো বিবিসি

স্পোর্টস ডেস্ক: ২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে রেকর্ড দলবদল ফিতে যোগ দেন গ্যারেথ বেল। করিম বেনজেমা ও রোনালদোর সঙ্গে যোগ দেন ওয়েলস তারকা বেল। হয়ে যান বিবিসি (বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো)। সেই থেকে একসঙ্গে খেলছেন তারা। শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় রিয়াল। এই ম্যাচে তারা তিনজন খেললেও জোড়া গোল করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই গোলের মধ্য দিয়ে বিবিসির […]

» Read more

প্রাথমিকে নেওয়া হবে আরো সাত হাজার শিক্ষক, বিজ্ঞপ্তি মার্চে

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে আরো সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী মার্চ মাসে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ডিপিই সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১৭ হাজার পদ শূন্য রয়েছে। শূন্য […]

» Read more
1 2 3 4 27