জিও ফিল্মফেয়ার জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: সেরা অভিনেত্রী হিসেবে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবির জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তার হাতে তুলে দেওয়া হয় ‘ব্ল্যাক লেডি’। পুরস্কার হাতে পাওয়ার পর জয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, সবকিছুই আপনাদের ক্রমাগত ভালোবাসা ও আমার কাজে স্বীকৃতি। এটা আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ […]

» Read more

দেশে প্রথম টার্কির কৃত্রিম প্রজননে সফল শেকৃবি শিক্ষার্থী শাহীন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো টার্কির কৃত্রিম প্রজননে সফল হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী শেখ মোহাম্মদ শাহীন। তিনি তার গ্রামের বাড়ি গাইবান্ধায় টার্কির একটি খামারও গড়ে তুলেছেন। দিনের পর দিন দেশে টার্কির সুস্বাদু মাংসের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। এ চাহিদা পূরণে প্রয়োজন উৎপাদন বাড়ানো ও তা সুষ্ঠুভাবে বাজারজাতকরণ। টার্কির উৎপাদন […]

» Read more

রাবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শিক্ষক দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে মহান শিক্ষক দিবস। রবিবার দিনের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ সকল ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ সকাল ৬.৪৫ মিনিটে শহীদ ড. […]

» Read more

ধুলা দূষণ বন্ধে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের মানববন্ধন

নিউজ ডেস্ক: শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলা দূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এর ফলে রাজধানীতে ধুলাজনিত রোগ ব্যাধির প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে তা বন্ধে জরুরি পদক্ষেপ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ১৭টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলা দূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এর ফলে রাজধানীতে ধুলাজনিত রোগ ব্যাধির প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে তা বন্ধে জরুরি […]

» Read more

বাকৃবিতে নেতাজী সুভাষ বোস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার আয়োজনে নেতাজী সুভাষ বোস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলি হচ্ছে প্রীতিলতা ব্রিগেড, মাস্টারদা সূর্যসেন একাদশ, ভগৎ সিং একাদশ এবং ক্ষুদিরাম স্কোয়াড। টুর্নামেন্টটি ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে […]

» Read more

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলা কি-বোর্ড তৈরি করলো শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যপক বিশ্বপ্রিয় চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলা কিবোর্ড তৈরি করেছেন একই বিভাগের চার শিক্ষার্থী। প্রাথমিকভাবে কাজটি শুরু করেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  উ খ্যই নু ও রনিত দেবনাথ আকাশ এবং পরবর্তীতে যোগ দেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌতম চৌধুরী ও বুদ্ধ চন্দ্র বনিক। কি-বোর্ডটির বিষয়ে জনাব চক্রবর্ত্তী জানান, […]

» Read more

বাকৃবিতে ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের পার্শ্ববর্তী টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বর মাঠে উৎসবের প্রথম পর্বের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। পরে শিক্ষার্থীরা এক […]

» Read more

অবশেষে পদত্যাগ করছেন শিক্ষামন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন শিক্ষামন্ত্রী। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর সাথে দুবার দেখা করে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত ব্যক্ত করেছিলেন। দুবারই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ না করে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কেন্দ্র থেকেই প্রশ্নপত্র গুলো ফাঁস হচ্ছে। […]

» Read more

গবেষণাগারে কৃত্রিম রক্ত আবিস্কার করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: চিকিৎসার ক্ষেত্রে বিশুদ্ধ রক্তের চাহিদা মেটাতে এখনও হিমশিম খেতে হয় ডাক্তার এবং রুগীর স্বজনদের। বিশেষ করে যাদের রক্তের গ্রুপ দুর্লভ, তাদের জন্য রক্তের অভাব ক্ষেত্র বিশেষে বেশ বিপদেই ফেলে দেয়। তবে বিজ্ঞানীরা সম্ভবত এই সমস্যার সমাধান করতে চলেছেন। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং দেশটির রক্তদাতা সংস্থা এনএইচএস’এর গবেষকেরা যৌথভাবে এক গবেষণা চালিয়ে কৃত্রিম রক্ত আবিস্কার করেছেন। এই কৃত্রিম রক্তের […]

» Read more

জয়পুরহাটে এসএসসির হারানো আরও ৫০ খাতা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরে এসএসসির ইংরেজি প্রথম পত্রের হারিয়ে যাওয়া আরও ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক এ কথা জানান। গত ৫ ফেব্রুয়ারি এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর খাতাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে রাজশাহী বোর্ডে পাঠানো হয়। সেখান থেকে জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার প্রয়োজনীয় কিছু […]

» Read more
1 … 7 8 9 10 11 … 21