৫৬ শতাংশ কোটা কোনভাবেই যৌক্তিক নয়: জাফর ইকবাল

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জনপ্রিয় কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎযন্ত্র ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষার্থীরা যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তা অত্যন্ত যৌক্তিক। চাকুরী ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনক্ষেত্রেই যৌক্তিক নয়। সরকারের উচিত তাদের দাবি মেনে নিয়ে কোটা কাঠামোর সংস্কার করা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে কোটা […]

» Read more

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক চলছে। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে বৈঠকে ১৯ সদস্য অংশ নিয়েছেন। যোগা‌যোগ মন্ত্রণাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ […]

» Read more

কোটা সংস্কার চেয়ে ঢাবির একাধিক ছাত্রলীগ নেতার পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের একাধিক নেতা। এছাড়া ছাত্রলীগ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতাই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সোমবার (৯ এপ্রিল) এসব পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। চলমান কোটা আন্দোলনের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় […]

» Read more

বাকৃবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জমা হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে শিক্ষার্থীদের […]

» Read more

ফের রাবি শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় তারা সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। এছাড়া কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার […]

» Read more

বাকৃবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা-বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেয়। পূর্ব ঘোষিত দু-একটি পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাধারণ  শিক্ষার্থীরা সকল ক্লাস পরীক্ষা থেকে বিরত আছেন বলে জানা গেছে। ছাত্র […]

» Read more

বরিশালে জমজমাট তরমুজের বাজার

বরিশাল প্রতিনিধি: গত বছরের তুলনায় কিছুটা বিলম্বে হলেও অবশেষে বরিশালে জমে উঠতে শুরু করেছে তরমুজের বাজার। দিনে দিনে আড়তগুলোতে তরমুজের আমদানি বৃদ্ধি পেয়েছে। আর প্রথমদিকের বাজার হওয়ায় চাষীরাও বেশ ভাল মূল্য পাচ্ছেন। এদিকে সময় যতো যাবে হাট-বাজারগুলোতেও রসালো তরমুজের আমদানি ততো বাড়তে থাকলে বাজার দর পরে যাওয়ার শঙ্কাও রয়েছে চাষীদের। তবে ফলন ভালো হওয়ায় এই মুহুর্তে লোকসানের শঙ্কার কথা মাথায় […]

» Read more

ধর্ষকদের ফাঁসির দাবিতে রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশব্যাপী সংঘটিত ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার, নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল বাকের এপোলো, আইন বিভাগের শিক্ষার্থী আরিফ, […]

» Read more

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ। ৮ এপ্রিল, রবিবার সকাল ১১টার দিকে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের এক পর্যায়ে প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক […]

» Read more

অবসর ভেঙে টেস্ট দলে ফিরতে চান ক্লার্ক!

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তারা তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেননি। তাদের অবর্তমানে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট দলে শূন্যতা সৃষ্টি হয়েছে। এমন সময়ে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্টে ফেরার আগ্রহ দেখিয়েছেন ক্লার্ক। তবে এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি তাকে চায়। তিন বছর আগে ক্রোনিক ব্যাক পেইনের কারণে অবসরে যান ক্লার্ক। ১১৫ টেস্ট খেলে […]

» Read more
1 … 10 11 12 13 14 … 17