প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ।

৮ এপ্রিল, রবিবার সকাল ১১টার দিকে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের এক পর্যায়ে প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতাম।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সাফল্য অর্জিত হওয়ায় আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত।’

আনন্দ র‌্যালিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: