সৌদিতে গোলাগুলি: বাংলাদেশিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশিসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুই হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর এক সদস্যও রয়েছে। সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় গোলাগুলিতে এক বাংলাদেশিসহ চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাসিম প্রদেশের বুরাইদাহ-তারফিয়াহ সড়কের একটি তল্লাশি চৌকিতে তিন বন্দুকধারী হামলা […]

» Read more

ফিফার ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনা

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই পর্দা নামছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। জুনের ১৪ তারিখে যে উন্মাদনা শুরু হয়েছিল তা শেষ হতে যাচ্ছে ১৫ জুলাই। পুরো বিশ্বই এই এক মাস ফুটবল উন্মাদনায় মেতে থাকে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের অনেক পিছিয়ে থাকলেও ফুটবলের প্রতি ভালবাসায় কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবল প্রেমিরা। আর সেইসব ফুটবল সমর্থকের এবার বিশ্বের কাছে […]

» Read more

বিভিএ রাজশাহী বিভাগীয় কমিটি: সভাপতি ডা. সাইদুল, সম্পাদক ডা. রায়হান

নিজস্ব প্রতিনিধি: শনিবার (৭জুলাই) বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান, এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আলহাজ্ব হাবিবুর রহমান, এমপি, বিশেষ অতিথি হিসেবে আব্দুল মান্নান […]

» Read more

স্পেন কোচ হিয়েরোর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মাত্র এক দিন আগে কোচ বদল। টালমাটাল অবস্থায় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপের সময় দলের অন্তবর্তীকালীন কোচের পদে ছিলেন সহকারী কোচ হিয়েরো। ওই রকম নজরকাড়া পারফরম্যান্স কোচ হিসেবে দেখাতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ এই তারকা। অবশেষ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন ফার্নান্দো […]

» Read more

জিল হোসেনের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার দাবি বাকৃবি শিক্ষার্থীদের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ভর্তি হন জিল হোসেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রসাশন অন্যায়ভাবে তাকে ডিগ্রী প্রদান করেনি বলে দাবি করেছেন তিনি। পরে তিনি আইনের সহযোগিতা নেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পাল্টা আপিল করে। আদালতের রায় হলে দীর্ঘ ২৩ বছর পর ১৯৯৭ সালে তাকে গ্রাজুয়েশন ডিগ্রী দেওয়া হয়। এরপর ক্ষতিপূরণ মামলা করলে আদালত তার ক্ষতিপূরণ হিসেবে বিশ্ববিদ্যালয় […]

» Read more

মুক্তিযোদ্ধা হাসেম শেখের সংসার চলছে স্ত্রীর ভিক্ষার টাকায়!

মাগুরা সংবাদদাতা: ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে, তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশ স্বাধীনের ৪৭ বছর পার হলেও মুক্তিযোদ্ধার নামের তালিকায় আমার নাম ওঠেনি। সংসার চালাতে হয় স্ত্রীর ভিক্ষা করা টাকায়। মরার আগে হলেও অন্তত মুক্তিযোদ্ধার নামের তালিকায় নিজের নামটা দেখতে চাই’। আবেগাপ্লুত হয়ে এমনটিই বললেন মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের […]

» Read more

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের ছাত্রী। বিভিন্ন সময়ে মানসিক চাপ ও হেনস্তার একপর্যায়ে নদী (ছদ্মনাম) মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে তার সহপাঠীদের অভিযোগ। ক্যাম্পাস সূত্রে ও ওই ছাত্রীর সহপাঠীরা জানান, ২০১৭ সালের […]

» Read more

পাগলা মসজিদের দানবাক্সে ফের মিলল ৮৮ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারও খোলা হয়েছে। এবার দানবাক্স খুলে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে তিন মাস সাতদিনের ব্যবধানে এ দানবাক্স খোলা হয়। দানবাক্স খোলার পর টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ। বিকেলে গণনা শেষে দানের এ টাকার […]

» Read more

পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রামে ৬০ হাজার মানুষ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে প্রধান প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছেন। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। বিশেষ করে ধরলা ও দুধকুমার নদী এলাকায় বন্যা অবস্থা বিরাজ করছে। এসব এলাকার মানুষ বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট। জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্র জানায়, জেলায় ৩ উপজেলার […]

» Read more

জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যোগ দিলেন বুফন

স্পোর্টস ডেস্ক: গত মৌসুম শেষ হওয়ার আগেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে দীর্ঘদিনের ক্লাব ছেড়ে কোন ক্লাবে যাবেন বা আদৌ কোন ক্লাবে যুক্ত হবেন কিনা তা নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। কিন্তু এবার জানা গেলো তার নতুন ঠিকানা। জুভেন্টাস ছেড়ে ফ্রিতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন বুফন। পিএসজি-তে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন […]

» Read more
1 11 12 13 14 15 17