সিপিএলে সাকিবের জায়গায় খেলবেন স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন না। সাকিবের এই সিদ্ধান্তে কপাল খুলেছে বল টেম্পারিংয়ের দায়ে ‘নিষিদ্ধ’ স্টিভেন স্মিথের। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বদলে অস্ট্রেলিয়ার নিষিদ্ধ অধিনায়ক স্টিভেন স্মিথকে দলে নিয়েছে সিপিএলের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। ফলে নিষেধাজ্ঞা পাওয়ার পর দ্বিতীয়বারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নামবেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। সপ্তাহদুয়েক […]

» Read more

সিরিয়ায় আইএস’র সিরিজ হামলা: নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিরিজ আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদা শহরে এসব সহিংসতায় অন্তত ৫০জনের নিহত হওয়ার খবর দিলেও সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটিশ মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি এই সংখ্যা ৫৬ বলে দাবি করেছে। এই হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গ্রুপ আইএসকে দায়ী করেছে সিরিয়া সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার সকালে রাজধানেী দামেস্ক […]

» Read more

পাকিস্তানে ভোটের দিনে বোমা হামলায় ২৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনের দিন বেলুচিস্তানে বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২০ জনেরও বেশি। জানা যায়, বুধবার (২৫ জুলাই) বেলুচিস্তানের কুয়েতার পূর্বাঞ্চলে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এই হামলা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহসিন বাট জানান, হামলাটি দেখে মনে হচ্ছে আত্মঘাতী। হামলার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। জানা যায়, ঘটনাস্থলের […]

» Read more

ভারত সফর শেষে দেশে ফিরলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: চারদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করেছেন তিনি। বুধবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী প্লেনটি পৌঁছায়। সেখানে এরশাদকে স্বাগত জানান পার্টির সিনিয়র নেতারা। সফরকালে ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহসহ মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন হুসেইন মুহম্মদ […]

» Read more

নারী দলের টেস্ট মর্যাদার জন্য আবেদন করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের টেস্ট মর্যাদার জন্য আগামী দু’এক বছরের ম‌ধ্যেই আইসিসি বরাবর আবেদন করবে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। তবে সেটা শর্ত সাপেক্ষে। জাহানারা-রুমানারা যদি তাদের বর্তমান সাফ‌ল্যের ধারা আগামীতেও অব্যাহত রাখতে পারেন। ২৫ জুলাই সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন। সুজন বলেন, ‘নারী ক্রি‌কেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করবো। সেক্ষে‌ত্রে সবার […]

» Read more