বিশ্বের সবচেয়ে প্রাচীন জাহাজ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরের তলদেশে বিশ্বের প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ব্ল্যাক সি মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্ট নামের একটি প্রত্মতাত্ত্বিক গবেষণা প্রকল্প। ২৩ অক্টোবর জাহাজটির সন্ধান পাওয়া গবেষকরা বলছেন, কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে জানা গেছে জাহাজটি ২৪০০ বছরের পুরনো। সময়ের হিসেবে এটিই এখন বিশ্বের সবচেয়ে প্রাচীন জাহাজ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গবেষকরা এর নির্মাণশৈলী দেখে অনুমান করছেন এটি গ্রিক আমলের […]

» Read more

মোনালি ঠাকুর গাইতে চান নোবেলের সঙ্গে

নিউজ ডেস্ক: ওপার বাংলায় সংগীত প্রতিভা অন্বেষণের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে রীতিমত বাজিমাত করছেন বাংলাদেশের মাঈনুল হাসান নোবেল। দেশীয় রক সংগীতের কালজয়ী কিছু গান গেয়ে নোবেল একের পর এক ‘সা রে গা মা পা’র মঞ্চ কাঁপাচ্ছেন । এমন পারফর্মেন্সে বিস্মিত হচ্ছেন বিচারকেরা এবং সেই সাথে সেখানে উল্লাসে মেতে উঠছেন উপস্থিত দর্শকেরা। নোবেল এখন সোশ্যাল মিডিয়ারও সেনসেশন। শুধু ‘সা রে গা মা […]

» Read more

দীপিকা-রনভীরের বিয়ে কোথায় হচ্ছে?

নিউজ ডেস্ক: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেশ ঘটা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন বলিউড তারকা জুটি রনভীর সিং ও দীপিকা পাডুকোন। জানিয়েছেন, এ বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তারিখ হতে পারে ১৪ নভেম্বর। শুরু থেকেই শোনা যাচ্ছিলো বিরাট আনুশকা জুটির মতো ইতালিতে হবে এই বিয়ের আনুষ্ঠিকতা। তবে এই তারকা জুটি সেই গুজব উড়িয়ে দিলেন। তারা […]

» Read more

রোনালদোকে নিয়ে কান্না করার সময় নেই রিয়ালের

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিদায়ে অনেকটাই ম্লান হয়ে গেছে স্প্যানিশ ক্লাব রিয়ালের বর্তমান পারফরম্যানস। রোনালদোর জাদুকরী পারফরম্যান্সে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা রিয়ালের বর্তমান অবস্থা এতোটাই শোচনীয় যে টানা ৪৮১ মিনিটে কোনো গোল না করে ক্লাবের ইতিহাসের গোলখরার রেকর্ড ভেঙে দিয়েছে তারা। অথচ […]

» Read more

১৯ বছর পর দুই ভাই একসঙ্গে ইংলিশ দলে

স্পোর্টস ডেস্ক: ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে এক ম্যাচে খেলতে নেমেছেন দুই ভাই টম কুরান ও স্যাম কুরান। ১৯ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিডনীতে একসঙ্গে খেলেছিলেন দুই ভাই অ্যাডাম হলিওক ও বেন হলিওক। আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে নামলেন কুরান ভাইরা। শ্রীলঙ্কার মাটিতে চলতি সিরিজের প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে ইংল্যান্ড, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অন্যটি। সিরিজ নিশ্চিত […]

» Read more

উন্মুক্ত হলো সুমদ্রের ওপর নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক: আনুষ্ঠানিকভাবে সাগরের ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ব্রিজটি উন্মুক্ত করল চীন। মঙ্গলবার চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুর উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। নির্মাণকাজ শুরু করার নয় বছর পর চালু হলো এই সেতু। চীনের মুল ভূখণ্ডের ঝুহাই শহরের সঙ্গে ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দীর্ঘ এ সেতুটি যুক্ত করবে হংকং ও ম্যাকাওকে। কর্তৃপক্ষ বলছে, এর ফলে আগে যেখানে এ […]

» Read more

পানি খেয়ে বখশিশ আট লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: রেস্টুরেন্টে এসেছিলেন এক কাস্টমার। তার খাবারের মেন্যুতে বিশেষ কিছু ছিল না। মাত্র দুই গ্লাস পানির অর্ডার দিলেন। রেস্টুরেন্ট কর্মচারীর পরিবেশন করা ওই দুই গ্লাস পানি বোধহয় কাস্টমারের কলিজা ঠাণ্ডা করে দিয়েছিল। সুস্বাদু পানির জন্য ধন্যবাদ-নোট দিয়ে পরিবেশকের হাতে ধরিয়ে দিলেন নগদ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ লাখ। শনিবার এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার […]

» Read more

গর্বাচেভ সতর্ক করলেন ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ায় ট্রাম্পকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক নেতা মিখাইল গর্বাচেভ। ১৯৮৭ সালে গর্বাচেভ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে ইন্টারমেটিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স (আইএনএফ) নামের ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। গর্বাচেভ ট্রাম্পের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার এ পদক্ষেপের ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার লক্ষ্য অর্জনের চেষ্টা […]

» Read more

নায়িকা হয়ে ফিরছেন মৌসুমী

নিউজ ডেস্ক: ৩০-৩৫ পেরোলেই তথাকথিত নায়িকা হওয়াকে সমর্থন করে না ঢাকাই সিনেমা। এখানে নায়িকাদের নিয়ে ঝুঁকি নেয়া হয়, নানা এক্সপেরিমেন্ট চালানো হয়। বয়স ভাটার দিকে পড়লেই দিন দিন আড়ালে চলে যান, সিনেমায় গুরুত্ব হারান সিনেমার জনপ্রিয় নায়িকারা। অভিজ্ঞতার মূল্য দিয়ে সেই সব অভিনেত্রীকে নিয়ে গল্প চোখে পড়ে না। এসব কারণে আজকাল চলচ্চিত্রে অনিয়মিত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। মনের মতো কিছু চরিত্র […]

» Read more
1 3 4 5 6 7 16