ট্রেনে ধূমপানে বাধা দেওয়ায় চিকিৎসককে পা ধরান ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্কঃ চলন্ত ট্রেনে ধূমপানে বাধা দেয়ায় এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের ওই ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ম্যাজিস্ট্রেটের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ডাক্তাররা। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও জেনারেল হাসপাতাল এ কর্মসূচি পালন করে। […]

» Read more

ধানের চেয়ে লাভজনক হওয়ায় বাড়ছে পান চাষ

নিউজ ডেস্ক: জয়পুরহাটে দিন দিন বাড়ছে পান চাষ। ধান, আলুসহ অন্যান্য ফসলের চেয়ে পান চাষ লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন পান চাষে। জেলার পাঁচবিবি উপজেলার বেশকিছু গ্রামের মাঠে নিজ মেধা ও উদ্যোগে পান চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা। বিঘাপ্রতি পানের বরজে প্রায় ১ লাখ টাকা খরচ করে পরবর্তী বছর থেকে প্রতি বছর লাভ করছেন ২ থেকে আড়াই লাখ টাকা। তবে […]

» Read more

চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয় কোপা আমেরিকা শিরোপা জেতা হল না চিলির। পোর্তো আলেগ্রেতে আজ অনুষ্ঠিত সেমিফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়নরা পেরুর কাছে হেরে গেছে ৩-০ গোলে। ম্যাচের ২০ মিনিটে এদিসন ফ্লোরেস এর গোলে প্রথম এগিয়ে যায় পেরু। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াসের ভুলের সুযোগ নিয়ে ৩৮ মিনিটে ইয়োশিমারের গোলে ব্যবধান দ্বিগুণ […]

» Read more

ভিক্ষা করেছেন নিজে, ১৪০০ অনাথ শিশুর ভার তার কাঁধে

আন্তর্জাতিক ডেস্ক: সন্তান জন্ম দিয়ে ভারতে দারিদ্র্যের কারণে অনেকেই তাদের ফেলে রেখে চলে যায়। তাদেরই কুড়িয়ে পরম মমতায় বুকে তুলে নেন এক নারী। একজন, দু’জন নয়, ১৪শ’রও বেশি শিশুর খাওয়া পরার দায়িত্ব নিয়েছেন তিনি। ৭০ বছর বয়সী এই মহিয়সী নারীর নাম সিন্ধুতাই সাপকাল। এমন কাজের স্বীকৃতি হিসেবে তিনি প্রায় ৭৫০টি পুরস্কার পেয়েছেন। তাকে ‘অনাথ জননী’ উপাধি দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের […]

» Read more

‘রোহিঙ্গা নিপীড়নকারী কর্মকর্তাদের বিচারে জাতিসংঘ ব্যর্থ’

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে সৃষ্ট সংকট মোকাবেলায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটি গত মাসে অভ্যন্তরীণ এক প্রতিবেদনে জানিয়েছে, তারা ওই সংকট মোকাবেলায় ‘পদ্ধতিগতভাবে ব্যর্থ’ হয়েছে। সংকট মোকাবেলায় তাদের ঐক্যবদ্ধ কোনো কৌশল ছিল না। খবর দ্য গার্ডিয়ানের। এ ছাড়া নিরাপত্তা পরিষদের পর্যাপ্ত সমর্থনেরও অভাব ছিল। ইয়াংঘি লি বলেন, বিশেষ দূতের দেয়া প্রতিবেদন নিয়ে এ মুহূর্তে আলোচনা চলছে […]

» Read more

বাকৃবিতে উটপাখির পেটে সফল অস্ত্রোপাচার

মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ কোন পাখি উড়তে পারে না? এমন প্রশ্নে আমরা সবাই উত্তর দেই উট পাখি। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও ওজনবিশিষ্ট পাখি। উটপাখি সাধারণত তৃণভোজী। তবে কোনো কোনো সময় এরা পোকামাকড় খেয়ে থাকে। তবে অপ্রাপ্তবয়স্ক উটপাখি সামনে যা পায় তাই খেয়ে থাকে। তাঁরকাটা, চা চামচ, কয়েন, টিনের চাকতি, নাট-বোল্ট, বিভিন্ন আকৃতির প্লাস্টিক ও কাচের টুকরো, চিপস ও চকলেটের […]

» Read more

ঘরে ঘরে ভাইরাস জ্বর

ড. মোঃ সহিদুজ্জামান দেশে এমন কোন পরিবার নেই, যারা জ্বরের আক্রমন থেকে রেহাই পাচ্ছে। কখনো কখনো পুরো পরিবারকে জ্বরে আক্্রান্তÍ হতে দেখা যাচ্ছে। প্রতিটি বাড়িতে যেন জ্বরের মাতম। জ্বর হলে প্রথম সপ্তাহ বিছানায়, পরের সপ্তাহ কাশ ও দুর্বলতায় কেটে যাচ্ছে আক্রান্তদের। তবে এই জ্বর শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মা, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং হৃদযন্ত্র, ফুসফুস, লিভারের অসুখে আক্রান্ত ব্যক্তিসহ যাদের […]

» Read more

শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিব গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ ইস্টার সানডে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরা ও প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে দেশটি সাবেক প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই গ্রেপ্তার করা হয়। দেশটিতে গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে ভয়াবহ জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে এই গ্রেপ্তার বলে জানা গেছে। জানা গেছে, পুজিত জয়াসুন্দরার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। […]

» Read more

আর্সেনিক মুক্ত করার প্রযুক্তি আবিষ্কার করলেন রাবি অধ্যাপক

রাবি প্রতিনিধিঃ কম খরচে পানিকে আর্সেনিক দূষণমুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধ্যাপক। ইতোমধ্যে প্রযুক্তিটি আর্সেনিক আক্রান্ত এলাকায় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। সোমবার দুপুরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন এসব তথ্য জানান। জাপানের তৈয়মা ইউনিভার্সিটির ওয়াটার ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. তমনুরি কাওয়াকামির সাথে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেনের গবেষণায় উদ্ভাবিত ওই প্রযুক্তিটির নাম ‘রিমোভাল অব […]

» Read more

হংকংয়ের পার্লামেন্টে বিক্ষোভকারীদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলে গতকাল রাতে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারী। প্রতিবাদকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও পরে তারা হংকংয়ের পার্লামেন্টে ঢুকে বেশ কয়েক ঘণ্টা তা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর বিবিসির। এ ঘটনার নিন্দা জানিয়ে হংকংয়ের নেতা ক্যারি লাম বলেছেন, বিক্ষোভকারীরা ‘ব্যাপক সহিংসতা’ চালিয়েছে। পুলিশ কাদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের পার্লামেন্ট থেকে বের করে দেয়ার পর […]

» Read more
1 10 11 12 13