প্যারাভেটদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: প্রাণী চিকিৎসায় ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবি ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ভেটেরিনারি অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]

» Read more

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে তিন বাংলাদেশির ব্রোঞ্জ পদক লাভ

নিজস্ব প্রতিবেদক: হাঙ্গেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে তিন বাংলাদেশি। তারা হলেন- অদ্বিতীয় নাগ, মাধব বৈদ্যান শঙ্করণ, রাফসান রহমান রায়ান। এবছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চার জন। এদের মধ্যে আহনাফ তাহমিদুর রহমান কোন পদক অর্জন করতে পারেননি। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়া এ চার জনের দলনেতা ছিলেন জুরি সদস্য, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া […]

» Read more

ত্রাণের জন্য যমুনাপাড়ে হাহাকার

জামালপুর সংবাদদাতা: পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি জামালপুরের বানভাসিদের। এখনও পানিবন্দি হয়ে আছে এখানের ১২লাখ মানুষ। একদিকে খাদ্য সংকট অপরদিকে বিশুদ্ধ পানির অভাবে বন্যার পানি পান করে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে বন্যা কবলিত এলাকার লোকজন। অনেকেই এই দুর্যোগে বাঁচা-মরার লড়াই করে যাচ্ছে। যমুনাপাড়ের দুর্গত এলাকাগুলোতে ত্রাণের জন্য হাহাকার চলছে। যেটুকু ত্রাণ দেওয়া হয়েছে তাতে অনেক ক্ষতিগ্রস্থ পরিবার […]

» Read more

ট্রাম্পকে ভয়ঙ্কর মিথ্যা তথ্য দিয়েছেন প্রিয়া সাহা: জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা ভয়ঙ্কর ও মিথ্যা তথ্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধনামন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার (২১ জুলাই) ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেছেন। জয়ের স্ট্যাটাসটি এখানে হুবহু দেওয়া হলো। তিনি লিখেছেন, গত নির্বাচনের পর আমি একটু বিরতি নেই, তাই এই পেজেও কম পোস্ট করা হয়। কিন্তু সাম্প্রতিক […]

» Read more

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের বিদায়ী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত বিদায়ী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষদের মেডিসিন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: জসিমউদ্দিন খান, ভেটেরিনারি অনুষদের ডিন ও প্রধান […]

» Read more

ছয় মাস ধরে বন্ধ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ক্লাস পরিক্ষা! আলটিমেটাম দিল শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি: বিগত ছয় মাস ধরে বন্ধ থাকা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সকল সেমিষ্টারের ক্লাস পরিক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গ রুপে চালুর দাবীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আজ সকালে সাত(৭)দিনের লিখিত আলটিমেটামসহ বিভিন্ন দাবী-দাওয়া পেশ করেছে কলেজটির শিক্ষার্থীরা। গত ফেব্রুয়ারী মাস থেকে বন্ধ রয়েছে ঝিনাইদহে অবস্থিত সরকারি ভেটেরিনারি কলেজের সকল সেমিষ্টারের ক্লাস পরিক্ষা এতে চরম সেশন জটের কবলে পড়েছে কলেজটির […]

» Read more

বিপিএলে খুলনা টাইটানসে খেলবেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে খুলনা টাইটানসের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। বিপিএলের সপ্তম আসরের জন্য ইতিমধ্যে তাকে চুক্তিভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে পুরো টুর্নামেন্টেই খেলবেন তিনি। ওয়াটসনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। অজি অলরাউন্ডারকে চুক্তিবদ্ধ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি। ইনাম বলেন, ওয়াটসনকে দলে ভেড়াতে পারায় খুলনা […]

» Read more

জাতীয় পার্টির নয়া চেয়ারম্যান জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান করা হয়েছে জিএম কাদেরকে। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান। জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি […]

» Read more

বিপদসীমার ১২৪ সেমি ওপরে যমুনার পানি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে যমুনা নদীতে প্রতিদিনই বাড়ছে পানি। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই নদীর পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ১০২টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে প্রায় ৯০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। […]

» Read more

তলিয়ে গেল রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজানের পানিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি হওয়ায় ডুবে গেছে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। এদিকে হ্রদের পানি বৃদ্ধি ও ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সেতুটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, কাপ্তাই হ্রদে অতিমাত্রায় পানি বৃদ্ধির ফলে […]

» Read more
1 4 5 6 7 8 13