’প্রাণির গর্ভাবস্থা নির্ণয়ে আলট্রাসনোগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল ৩ টায়  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের কনফারেন্স রুমে ‘প্রাণির গর্ভাবস্থা নির্ণয়ে আলট্রাসনোগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়। বাকৃবি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী ওই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন একাডেমি ও বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে […]

» Read more

গেন্ডারি আখ এখন লাভজনক চাষ হরিনাকুন্ডুর এলাকায়

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রামে গেন্ডারি আখ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানকার ছোট-বড় বাজারগুলোতে অসংখ্য গেন্ডারি আখের দোকান। রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে হরিণাকুন্ডুতে উৎপাদিত গেন্ডারি আখ। ৯০ দশক থেকে এই অঞ্চলে গেন্ডারি আখ খাওয়ার প্রচলন শুরু হয়। ফরিদপুর, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে এই আখ ক্রয় কিনে এনে ঝিনাইদহে বিক্রি করা হতো। কিন্তু ২০১২ সালের […]

» Read more

নতুন ক্যাডার সার্ভিস চালু উপলক্ষে বাকৃবিতে আনন্দ মিছিল

বাকৃবি প্রতিনিধিঃ কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে সহকারী পরিচালক/ কৃষি বিপণন কর্মকর্তা পদে বাংলাদেশ সিভিল সার্ভিস (বি.সি.এস.) এ ক্যাডার সার্ভিস চালু উপলক্ষে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এ আনন্দ মিছিল হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মুখ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক […]

» Read more

রাবি ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. একরামুল হামিদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ নভেম্বর দুপুর ১২ টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে বিষয়ের […]

» Read more

৭ ডিসেম্বর ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার এবং লাইভস্টক ও পোল্ট্রি মেলা

নিজস্ব প্রতিবেদক: বাংলদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) উদ্যোগে ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার এবং লাইভস্টক ও পোল্ট্রি মেলা আগামী ৭ ডিসেম্বর (শনিবার)-২০১৯ পূণ:নির্ধারণ করা হয়েছে । রাজশাহী বিশ্ববিদ্যালয় এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আশরাফ আলী খসরু, এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম […]

» Read more

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সুরক্ষাসহ একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ’ প্রকল্পের আওতায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ […]

» Read more

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উপাচার্য অধ্যাপক ড. ফারাজানা ইসলামের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার পৌনে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতেতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে সিন্ডিকেট […]

» Read more

ভারতের ‘জাতীয় শিক্ষা পুরস্কার’ পেলেন বাকৃবি শিক্ষক ড. আবুল মনসুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ এর ফিশারিজ টেকনোলজী বিভাগের স্বনামধন্য শিক্ষক ও গবেষক প্রফেসর ডঃ মোঃ আবুল মনসুর ভারতের ‘জাতীয় শিক্ষা পুরস্কার’ এবং ‘বিশ্ব শিক্ষা পুরষ্কার’ লাভ করেছেন। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই নগরীতে অনুষ্ঠিত ৮ম বিশ্ব শিক্ষা সম্মেলনে বিশ্বর খ্যাতনামা শিক্ষাবিদগণের সাথে প্রফেসর ডঃ মোঃ আবুল মনসুরকে এ বিরল সম্মানে ভূষিত করা হযেছে। একটি আন্তর্জাতিক […]

» Read more

জাবিতে উপাচার্য বিরোধী আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের […]

» Read more

মুঠো ফোনে মিলবে ভেটেরিনারি চিকিৎসা সেবা

মো. আব্দুর রহমান: প্রয়োজনের তুলনায় অপ্রতুল ভেটেরিনারি ডাক্তারের কারণে পর্যাপ্ত প্রাণিচিকিৎসা মিলছে না, ফলে দেশের সাধারণ কৃষক, খামারীরা গবাদী পশু-পাখি পালন করে লাভবান হতে পারছেন না। দেশের অর্থনীতির একটা সমৃদ্ধশালী অংশ হচ্ছে প্রাণিসম্পদ অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের অবদান দৃশ্যমান হচ্ছে না। প্রাণিসম্পদের উন্নয়ন ত্বরান্বিত করতে মানুষের দৌড়গোড়ায় ভেটেরিনারি প্রাণিচিকিৎসা পৌঁছে দেবার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছে ‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক’। […]

» Read more
1 5 6 7 8 9