ইউনিসেফের বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায় এক যুগ ধরে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। সংস্থাটির সঙ্গে শিশু অধিকার, নারী অধিকার এবং পরিবেশ সম্পর্কিত নানা কর্মকাণ্ডে তাকে অংশ নিতে দেখা গেছে। সম্প্রতি শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য ইউনিসেফের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনিসেফ স্নোফ্লেক বলে তার কাজের জন্য ড্যানি কেই হিউম্যানিটারিয়ান […]

» Read more

রাতে পাহারা দিয়েও রক্ষা করা যাচ্ছে না পেঁয়াজ!

বগুড়া ও রাজবাড়ী প্রতিনিধি: প্রতিদিনই ক্ষেত থেকে চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। কেউ ক্ষেতেই রাত কাটাচ্ছে পাহারা দিতে, কেউ বা আগেভাগেই ফসল তুলে ঘরে নিয়ে যাচ্ছে। সারা রাত পেঁয়াজ ক্ষেত পাহারা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না চাষিদের। বগুড়ার সোনাতলা ও রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে ক্ষেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নে রাতভর ক্ষেত পাহারা দেওয়ার পর ভোরে কৃষক […]

» Read more

মালদ্বীপকে ৬ রানে গুটিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিগার ও ফারজানার ব্যাটে বিধ্বস্ত মালদ্বীপএসএ গেমসে মেয়েদের ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ মালদ্বীপকে পাত্তাই দিলো না। পোখারায় আগে ব্যাট করতে নেমে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। ২৫৬ রানের লক্ষ্য দেওয়ার পর মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছে বাংলাদেশ, জিতেছে ২৪৯ রানে। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিগার সুলতানা ও […]

» Read more

কৃষকরা ধান চাষে আগ্রহ হারাচ্ছেন

নিউজ ডেস্কঃ এখন আর লাভের আশায় ধান চাষ করছেন না রাজবাড়ীর কৃষকরা। নিজেদের খাওয়ার জন্যই তারা ধান চাষ করছেন। খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ায় দিন দিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা। ধান উৎপাদনে রাজবাড়ী জেলা অন্যতম এবং কৃষি প্রধান জেলার মধ্যে একটি। এ জেলায় ধান, পাট, পেঁয়াজ, গম, রসুনসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন হয়। যা দেশের কৃষিপণ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা […]

» Read more

ভারতে আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল মন্ত্রিসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। সেখানে বিলটি পাসের জন্য ইতোমধ্যেই দলীয় সব সংসদ সদস্যকে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট অধিবেশনে সবাইকে বাধ্যতামূলক হাজির থাকতে হবে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে অন্যান্য কয়েকটি বিলের সঙ্গে এই নাগরিকত্ব বিলও অনুমোদন […]

» Read more

‘ন ডরাই’ সিনেমার সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ চলচ্চিত্র ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। আগামী দুই দিন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে এই নোটিশের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে। বুধবার ডাক ও রেজিস্ট্রিযোগে জনস্বার্থে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি […]

» Read more

এক মাস পর খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় খুলে দেওয়া হচ্ছে আবাসিক হলগুলো। আর আগামী রোববার (৮ ডিসেম্বর) থেকে ক্লাস পরীক্ষা যথারীতি চলবে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলানিউজকে এ […]

» Read more

ভিপি নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন, কক্ষে তালা, কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি: একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভিপি নুরের কক্ষে তালা দেয়া হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়। ছাড়া মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা […]

» Read more

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত দেশের ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ এবং সর্বনিম্ন ৫০.২৫। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় […]

» Read more

শীতকালীন ফসলের বাজারেও অস্বস্তি

নিউজ ডেস্কঃ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার কাঁচাবাজারগুলো নতুন সবজিতে ভরপুর থাকলেও দামে বাড়তি। মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দল ও নতুন আলুর দাম বেশি। বরাবরের মতো মুরগি ও ডিমেও বাড়তি দাম। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম অপরিবর্তিত। ফলে শীতে নতুন সবজিতে বাজার ভরপুর থাকলেও অস্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কে. আর. মার্কেটে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা […]

» Read more
1 9 10 11 12 13