অনলাইন ভেটেরিনারি হাসপাতাল

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “অনলাইন ভেটেরিনারি হাসপাতাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে আরেকটি নতুন অধ্যায়ের শুভ সূচনা। দুঃসময়ে শুধু মানুষের নয়, প্রাণীরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রাণীদের হাসপাতালে নিতে না পারলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আধুনিক চিকিৎসা দেয়া সম্ভব। অনলাইনে প্রাণিচিকিৎসার এ উদ্যোগ আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছি। সকল প্রাণীকে সেবা দেয়ার জন্য, […]

» Read more

ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আজ রোববার বিকেলে ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেন। সভা সূত্র জানায়, গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় […]

» Read more

জাতিকে বিভ্রান্ত করে , এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না

নিউজ ডেস্কঃ নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, জাতিকে বিভ্রান্ত করতে পারে, এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না। প্রধানমন্ত্রী আজ রোববার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এমন রিপোর্ট […]

» Read more

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে, সরকারি কলেজ ও মাধ্যমিকের শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত […]

» Read more

আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

নিউজ ডেস্কঃ দেশের আট বিভাগে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। রবিবারের বৈঠকে পর্যটন করপোরেশন […]

» Read more

আনজে লোগার করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্কঃ স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোকর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, রুটিন চেকআপের অংশ হিসেবে শুক্রবার হাসপাতালে যান আনজে লোগার। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ফলাফলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। এছাড়া যারা তার সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে […]

» Read more

ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ

নিউজ ডেস্কঃ কার্তিক মাসের আট দিন পেরিয়েছে। এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে আমন ধানের সবুজের সমারোহে ধীরে ধীরে ভরে উঠছে কৃষকের ধান ক্ষেত। সেই সঙ্গে রঙিন হয়ে উঠেছে কৃষকের চোখ-মুখ। সোনালি ধানের সোনার স্বপ্ন দেখছিলেন প্রান্তিক কৃষক। কিন্তু আমনের মাঝামাঝি সময়ে ক্ষেতের কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুরের দল। আর নতুন করে কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষক। […]

» Read more

ভ্যাকসিন নেবেন কতজন

নিউজ ডেস্কঃ দুনিয়ায় এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে কভিড-১৯ ভ্যাকসিনের। কবে ভ্যাকসিন অনুমোদন পাবে? সেগুলো যথার্থ কার্যকর হবে কিনা? আবার ভ্যাকসিন সবাই পাবে কিনা—এমনতর অনেক প্রশ্নই এখন মানুষের মনে। কিন্তু ওপরের প্রশ্নগুলোর চেয়েও বড় চমকদার একটি প্রশ্ন আছে। মহামারীর ত্রাসের মধ্যে দাঁড়িয়ে সবার মনে হতে পারে ভ্যাকসিন এলেই সবাই ঝাঁপিয়ে পড়বে তা নেয়ার জন্য। কিন্তু এমনটা যদি ভেবে থাকেন […]

» Read more

৫৫ শতাংশ বেড়েছে ডলফিন

নিউজ ডেস্কঃ সুন্দরবনের ঢাংমারী, ঘাঘরামারী ও চাঁদপাই অভয়ারণ্যে ডলফিনের বৃদ্ধির হার ৫৫ শতাংশ, যা দেশের ডলফিন সংরক্ষণের ক্ষেত্রে একটি মাইলফলক। সরকারি কার্যক্রমে সফলতার ফলে সুন্দরবনে ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গতকাল ‘আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২০’ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন অধিদপ্তর আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ওয়েবিনারে […]

» Read more

বৈরী আবহাওয়ায় আটকেপড়া পর্যটকরা ফিরবেন আজ

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে বেড়াতে এসে চার শতাধিক পর্যটক তিন দিন ধরে দ্বীপে আটকে পড়ছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে সেন্টমার্টিন থেকে এসব পর্যটক ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও নৌযানে ভ্রমণে এসে তারা সেখানে আটকে পড়েন। অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়েন দ্বীপের দেড়শ’ মানুষ। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম […]

» Read more
1 3 4 5 6 7 22