টিকা পরীক্ষা শুরু করছে অ্যাস্ট্রাজেনেকা

নিউজ ডেস্কঃ অ্যাস্ট্রাজেনেকা এ বছর চীনে তার কোভিড-১৯ টিকাটির প্রাথমিক ও মধ্যপর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। শিগগিরই টিকাটি বৈশ্বিক পর্যায়ে ছাড়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ইতিমধ্যে কয়েকটি দেশে পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা এ টিকা তৈরি করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

শুঁটকি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের চলনবিলের মানুষ

নিউজ ডেস্কঃ বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের চলনবিলের মানুষ। এ অঞ্চলের তিন শতাধিক শুঁটকি চাতালে দেশি প্রজাতির মাছের শুটকি তৈরি করছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন স্থানে শুঁটকি উৎপাদনে চাতাল তৈরি করেছেন ব্যবসায়ীরা। শুটকি […]

» Read more

সংক্রমণ ঠেকাতে ১ কোটি ৭০ লক্ষ মিঙ্ক মারার নির্দেশ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মিঙ্ককে মেরে ফেলার সিদ্ধান্ত নিল ডেনমার্ক সরকার। ইতিমধ্যেই সেই ‘কালিং’-এর কাজও শুরু হয়ে গিয়েছে। উৎকৃষ্ট মানের পশমের জন্য ইউরোপের বিভিন্ন দেশে ভোঁদড় জাতীয় এই প্রাণীটির চাষ হয়। খামারের পাশাপাশি মুক্ত প্রকৃতিতেও দেখা মেলে মিঙ্কদের। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন মিঙ্ক নিধনের সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, ‘‘বহু মিঙ্কের দেহে করোনাভাইরাসের নতুন একটি […]

» Read more

গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘কেউ আমাদের গণতন্ত্রকে আমাদের কাছে থেকে কেড়ে নিতে পারবে না। এখন নয়, কখনোই নয়।’ জো বাইডেন এক টুইটে এ কথা বলেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন বাইডেন একাধিক টুইট করেছেন। একটি টুইটে তিনি সব ভোট অবশ্যই গণনা করতে হবে বলে উল্লেখ করেন।   আরেকটি […]

» Read more

ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলেছে ট্রাম্পপন্থী গ্রুপকে

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী একটি গ্রুপকে মুছে দিয়েছে। এ গ্রুপে ট্রাম্পের কিছু সমর্থক সহিংস বক্তব্য দেয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের ভোট চুরি করার ভিত্তিহীন দাবি করেছিল। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে ‘স্টপ দ্য স্টিল’ নামে গ্রুপটি প্রতি ১০ সেকেন্ডে এক হাজার নতুন সদস্য যোগ করছিল এবং একদিনেই এর সদস্যসংখ্যা ৩ লাখ ৬৫ হাজারে […]

» Read more

করোনা ছুটির মধ্যেই পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব বিভাগের মান উন্নয়ন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ইবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক বিভাগে মান উন্নয়ন বা রিটেক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। সেসব বিভাগের শিক্ষার্থীরা আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের […]

» Read more

পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ

নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ায় কিছু পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।বুধবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এ নিয়ে একটি আইন পাস হয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে যে বসবাসের জন্য জনগণকে স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার লক্ষ্যে উত্তর কোরিয়ায় কিছু পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্টের বরাত দিয়ে কেসিএনএ’র প্রতিবেদনে আরো বলা হয়, সিগারেটের বিক্রি […]

» Read more

আলুর সরবরাহ বেড়েছে নীলফামারীতে

নিউজ ডেস্কঃ আলু উৎপাদনের অন্যতম জেলা নীলফামারী। হাটবাজারগুলোতে কোল্ডস্টোরেজে রাখা আলুর সরবরাহ বেড়ে গেছে। কিন্তু তাতেও দাম কমছে না। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বাজারে দাম নিয়ন্ত্রণে সরাসরি কোল্ডস্টোরেজে মজুত রাখা ব্যবসায়ীদের ধরতে হবে। আলুর বীজ রোপণের আগে শেষ মুহূর্তে নীলফামারীতে কোল্ড স্টোরেজের আলুতে সয়লাব জেলার বড় বাজার সৈয়দপুর। প্রতিদিন শত শত বস্তা আলু বেচাকেনা হলেও দাম কমছে না। জেলায় আলুর […]

» Read more

সবজি চাষে সচ্ছলতা

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অধিকাংশ কৃষক বারমাস সবজি আবাদ করে তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। নিজস্ব পতিত জমি, বাড়ির আঙিনায় লালশাক, ডাঁটাশাক, পুঁইশাক, কলমিশাক, ঢেঁড়স, বরবটি, টমেটো, লাউ ও লাউশাক, পাটশাক, শসা, কাঁচকলা, বেগুন, পেঁপে, করলা, কচুশাক, কচুর লতি, ধনে পাতাসহ নানা প্রকার সবজি চাষ করছেন তারা। কীটনাশক মুক্ত এসব শাক-সবজি উৎপাদন করে নিজ পারিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে তারা […]

» Read more

রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পাওয়ার দিক থেকে রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। তার আগে এত ভোট কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনো পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন। ২০০৮ সালে একই দলের বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। […]

» Read more
1 20 21 22 23 24 25