বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অবিলম্বে ছাত্র ফ্রন্ট কার্যালয় খুলে দেওয়া ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি জুনায়েদ হাসান ও সভাপতি রাফিকুজ্জামান ফরিদ।

বক্তারা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যালয়ে হামলাকারীদের বিচার ও দ্রুত কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: