বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক:
দেশের ভয়াবহ বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯, ২০ এবং ২১ আগস্টের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়, স্থগিতকৃত এ পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বন্যার কারণে এ নিয়ে তৃতীয় দফায় পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে ১৩, ১৬ ১৭ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়।

