কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বৃধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা পরবর্তী কম্বল বিতরণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মাহ্বুবা জাহান ও প্রফেসর ড. খান মো. সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্স সিস্টেম এর পরিচালক প্র. ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার ও সবুজবাংলাদেশ24.কম’র প্রধান সম্পাদক প্রফেসর ড. মো. সহিদুজ্জামান।
প্রধান অতিধির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদেরকে মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ১৬ই ডিসেম্বর এদেশের বিজয় হলেও বিজয়ের উৎসব পূর্নাঙ্গ হয়েছিল ১০ই জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিজ দেশের স্বাধীন মানুষের মাঝে ফিরে আসার মধ্য দিয়ে। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করে শীতার্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানের সামান্য প্রয়াস।
এসময় কলেজের গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতায় ৪০০ জন শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


