অবরুদ্ধ ঢাবি উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধারে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে নিজের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল তাকে মুক্ত করতে এগিয়ে যায়। তারা উপাচার্যকে মুক্ত করে ফের তার কার্যালয়ে নিয়ে যান।

এসময় উপাচার্যের কক্ষের সামনের করিডোরে অবস্থান নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের রড নিয়ে তাড়া করে কয়েকজনকে মারধরও করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণের জন্য অবরোধকারীদের উপাচার্যের দরজা সামনে রেখে সরে গেলেও বিকাল সাড়ে ৪টার দিকে বিভিন্ন হল থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী এসে লোহার রড় ও লাঠিশোটা নিয়ে আন্দোলনকারীদের অবস্থানে হামলা চালায়।

হামলার পর উপাচার্য কার্যালয় থেকে সিনেট ভবনের দিকে যাওয়ার ফটক দিয়ে চলে যেতে চাইলেও সেখানে আরেকদল ছাত্রলীগ নেতাকর্মীর হামলার শিকার হয় আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে প্রশাসনিক ভবনের ভেতর দিয়ে মূল ফটক হয়ে বেরিয়ে যেতে চান আন্দোলনকারীরা। কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধাওয়া করে আন্দোলনকারীদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে ছাত্রী নিপীড়নের অভিযোগে সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবরোধে প্রায় চার ঘণ্টা আটক অবস্থায় থাকেন ঢাবি উপাচার্য।

  •  
  •  
  •  
  •  

Tags: